ভারতের মহিলা ক্রিকেটার জেমাইমা রডরিগেজের সদস্যপদ বাতিল করল খার জিমখানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের সবচেয়ে ঐতিহাসিক ক্লাব হল খার জিমখানা। আর সেই ক্লাব থেকেই সদস্যপদ বাতিল হল ভারতীয় ক্রিকেটার জেমাইমা রডরিগেজের। ২০ অক্টোবর ক্লাবের সকল সদস্যের অনুমতিতেই বাতিল হয়েছে সদস্যপদ। এই প্রসঙ্গে ক্লাবের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘জেমাইমা রডরিগেজ গত দেড় বছরে ক্লাবের প্রেসিডেন্সিয়াল হলে ৩৫টি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যারমধ্যে বেশিরভাগই  ছিল ধর্মীয় সমাবেশ। সেইজন্য ভারতীয় ক্রিকেটারের সদস্যপদ বাতিল করে দেওয়া হয়েছে।‘

খার জিমখানা ক্লাবের নিয়ম অনুযায়ী ক্লাব চত্বরে ধর্মীয় জমায়েত নিষিদ্ধ ছিল। আর সেই নিয়ম  মানেনি ভারতীয় ক্রিকেটার জেমাইমা রডরিগেজ। এই ঘটনা নিয়ে ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য শিব মালহোত্রা জানিয়েছেন, ‘রডরিগেজের  অনুষ্ঠানগুলিতে সংগীত, নাচ ছাড়াও বিভিন্ন ধর্মীয় সমাবেশ হত। যা  বিধি ৪এ- কে লঙ্ঘন করে। শুধু মুম্বই নয় ক্লাবের কোন সদস্য দেশের অন্য কোথাও এমন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে একই ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।‘

জানা গিয়েছে, জেমিমা রডরিগেজের এই ঘটনাটি প্রথম সামনে আনেন খার জিমখানার প্রাক্তন সভাপতি নীতিন গাদেকরক এবং এক সহকর্মী। তারা এক অনুষ্ঠানে গিয়ে ভারতীয় ক্রিকেটারকে ধর্মীয় বক্তব্য দিতে শোনেন। এই ঘটনার কথা প্রথমে  ক্লাবকে সেকথা জানায় গাদেকরক। এরপর বৈঠকে বসেন খার জিমখানা ক্লাবের সদস্যরা। এরপরই  জেমাইমা রডরিগেজের বাতিল হয়ে যায় সদস্যপদ। এই ঘটনার পর এখন পর্যন্ত মহিলা ক্রিকেটারের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে