আজ গর্জে উঠবে সিংহ: ম্যাচে আগে ভক্তদের বার্তা RCB-য়ের

খেলা পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: মাঠে আজ শুধু সিংহ গর্জন শোনা যাবে।

রাজস্থান ব়য়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগে এই বার্তাই দিল ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার তাদের খেলা পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে। এদিন সকালে অনুশীলন করে। মাঠে ছিলেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে পরাজিত হওয়া পর তাদের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছিল।

ব়য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চলতি আইপিএলে এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলেছে। জয় পাঁচটিতে। পাঁচটি ম্যাচ থেকে তারা সংগ্রহ করে ১০ পয়েন্ট। গুজরাট টাইটান্স এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। সাতটি ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে ১২ পয়েন্ট। জয় ছটিতে। একটিতে হার। একই সংখ্যক ম্যাচ খেলে সানরাইজার্স হায়দ্রাবাদ সংগ্রহ করেছে ১০ পয়েন্ট।

সব থেকে লজ্জাজনক পারফরম্যান্স মুম্বই ইন্ডিয়ান্সের। আটটি ম্যাচে একটিতেও তারা জয় পায়নি। প্রায় একই রকম অবস্থা চেন্নাই সুপার কিংসের। আট ম্যাচ খেলে তারা জয় পেয়েছে মাত্র দুটিতে। বাকি ছটি ম্যাচে তাদের হারতে হয়েছে। আরসিবির পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী অধিনায়ক ফাফ দু প্লেসিস। যাদের বিরুদ্ধে আজ আরসিবি খেলতে নামবে, সেই রাজস্থান ব়য়্যাল্স পয়েন্ট টেবিলে কোথায় রয়েছে একবার দেখে নেওয়া যাক।

রাজস্থান ব়য়্যাল্স এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে। সাত ম্যাচ খেলে তারা সংগ্রহ করেছে ১০ পয়েন্ট। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জয়, দুটি পরাজয়। ম্যাচ জয়ের পাশাপাশি তাদের লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা। ফলে, এদিনের ম্যাচে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সে ব্যাপারে নিশ্চিত ক্রিকেট মহল।

আরও পড়ুন সামনে প্রীতির পঞ্জাব, তৃতীয় জয়ের লক্ষ্যই নামছে ধোনির চেন্নাই

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার