লজ্জার হার থেকে রক্ষা পেল বায়ার্ন

ফলাফল ১-১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: লজ্জার হার থেকে মান বাঁচল বায়ার্নের। সালজবুর্গের কাছে তারা কার্যত হারতে বসেছিল। শেষ মূহূর্তে কিংসে কোমানের একমাত্র গোলে মান ইজ্জত রক্ষা পেল বায়ার্নের। খেলার ফলাফল ১-১।

এই প্রথম চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে খেলতে নেমেছে সালজবুর্গ। ম্যাচ ঘরের মাঠে হওয়ায় সালজবুর্গের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। খেলা শুরু হওয়ার ২১ মিনিটের মাথায় দলের হয়ে প্রথম গোলটি করেন নাইজেরীয় বংশোদ্ভূত ফরওয়ার্ড চুকুবুইকে আদামুর। একে ঘরের মাঠে খেলা, তারওপর ২১ মিনিটের মাথায় এক গোলের ব্যবধানে এগিয়ে থাকায় সালজবুর্গের আত্মবিশ্বাস চরমে ওঠে। বায়ার্নের মতো দলের খেলোয়ারড়দের দম বন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। ৮৯ মিনিট পর্যন্ত বায়ার্ন গোল না পাওয়ায় চাপের মুখে পড়ে যান কোচ। সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই সময় গোলের মুখ খোলে। সুযোগের সদ্ব্যবহার করতে দ্বিধা করেননি কিংসে কোমান।

যেটা দেখার, তা হল গোল করার একাধিক সুযোগ পেয়েছিল বায়ার্ন। লেভানডস্কি, থমাস মুলাররা কোনো আশাই জাগাতে পারেননি। মান বাচান কিংসে কোমান। ডান দিক থেকে প্যাভার্ডের বাড়ানো লম্বা বল বক্সের ভেতর নিয়ন্ত্রণে নিয়ে এগিয়ে দেন কোমানের দিকে, দৌড়ে এসে দূরের পোস্টে লক্ষ্যভেদ করে বায়ার্ন ডাগআউটে স্বস্তি এনে দেন কোমান।

আগামী ৯ মার্চ আলিয়াঞ্জ অ্যারেনায় দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুই দল। যারা জিতবে তারাই পৌঁছাবে কোয়ার্টার ফাইনালে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার