কলকাতার অধিনায়ক হবেন রাহানে? কী বললেন কেকেআরের সিইও?

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলের নিলামের শেষ দিকে অজিঙ্ক রাহানেকে দেড় কোটি টাকা দিয়ে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। জল্পনা শুরু হয়েছে, তাঁকে অধিনায়ক করার জন্য কেনা হল? এই প্রশ্নে ছেয়ে গিয়েছে ক্রিকেট মহলে। তবে এবার নাইটদের সিইও বেঙ্কি মাইসোর খোলসা করলেন সবটা। আগাম জানিয়ে দিলেন তাঁদের পরিকল্পনার কথা।

এই নিয়ে বেঙ্কি বলেন, ‘সত্যি বলতে এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিলামে দল গোছানো হয়েছে। এবার পুরো বিষয়টা ভাবতে বসতে হবে। এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করার আছে। সকলে এখানে নেই। সকলের সঙ্গে কথা বলে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

গত আইপিএলে নাইট অধিনায়ক ছিলেন শ্রেয়স আয়ার। তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। এবার নতুন অধিনায়ক খুঁজছে দল। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে বেঙ্কটেশ আয়ারকে কেনার পর তাঁকে অধিনায়ক করা হতে পারে বলেও মনে করা হচ্ছিল। কিন্তু অধিনায়ক কে হবেন তা এখনও স্পষ্ট নয়।

কলকাতার পুরো দল : বেঙ্কটেশ আয়ার(২৩ কোটি ৭৫ লক্ষ), রিঙ্কু সিংহ(১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), আন্দ্রে রাসেল(১২ কোটি), সুনীল নারাইন (১২ কোটি), এনরিখ নোখিয়ে (৬ কোটি ৫০ লক্ষ), হর্ষিত রানা (৪ কোটি), রমনদীপ সিংহ (৪ কোটি), কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), স্পেন্সার জনসন (২ কোটি ৮০ লক্ষ), রহমানুল্লা গুরবাজ় (২ কোটি), মইন আলি (২ কোটি) বৈভব আরোরা (১ কোটি ৮০ লক্ষ), অজিঙ্ক রাহানে (১ কোটি ৩০ লক্ষ) রভমন পাওয়েল (১ কোটি ৫০ লক্ষ), উমরান মালিক (৭৫ লক্ষ) মণীশ পাণ্ডে (৭৫ লক্ষ), অনুকূল রায় (৪০ লক্ষ) মায়াঙ্ক মরকন্ডে (৩০ লক্ষ), লভনীত সিসোদিয়া (৩০ লক্ষ)।

নিরামিষের দিনে মুখের স্বাদ বদলাতে বানিয়ে নিন পেঁপে ঘণ্ট

‘দেশে নারী সুরক্ষা কোথায়?’, বিহারের জামুইয়ে কিশোরী শ্লীলতাহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ খুশবুর

এনকাউন্টারে ঘায়েল জামুইয়ে তরুণীকে যৌন হেনস্তার মূলপাণ্ডা নন্দন যাদব

‘শেষ ম্যাচ…সারা জীবনের জন্য’, বিদায়ী ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি 

নিরামিষে কি খাবেন ভাবছেন? বানিয়ে ফেলুন পনির পাতুরি, রইল রেসিপি

সামান্য লুডু খেলা নিয়ে বচসা, রাগে কোদাল দিয়ে বৃদ্ধের ঘাড়ে কোপ, গ্রেফতার প্রতিবেশী

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪