রিঙ্কুর কাঁধে ভর করেই লখনউকে ১৫৬ রানের টার্গেট দিল কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি: কঠিন সময়ে দলের হয়ে ফের হাল ধরলেন কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক রিঙ্কু সিং। একাই টেনে নিয়ে গেলেন গোটা ম্যাচ। যার ফলে লখনউ সুপার জায়ান্টসের সামনে একটি লড়াই যোগ্য লক্ষ্য রাখল কেকেআর। আজ, রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল কলকাতা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ।

আরও পডুন: সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

ব্যাট করতে নেমে হতশ্রীর পারফরম্যান্স দেখান কেকআরের ব্যাটাররা। শূন্য রানে সাজঘরে ফেরেন সেইফার্ট, সস্তায় আউট হন অধিনায়ক অজিঙ্কা রাহানে। বিতর্কিত আউট হন রঘুবংশীও, সেভাবে জ্বলে উঠতে পারেনিন কোটিপতি খেলোয়াড় ক্যামেরন গ্রিন। যখন কলকাতার ব্যাটিংয়ে একের পর এক ধস নামছে তখন একা লড়ে যান রিঙ্কু সিং। তাঁর কাঁধে ভর করেই লখনউকে ১৫৬ রানের টার্গেট দিয়েছে কেকেআর। রিঙ্কু করেছেন ৫১ বলে ৮৩। যা অতুলনীয়। এদিন লখনউয়ের সেরা বোলিং করনে মোহসিন খান। বাঁ হাতি এই পেসারের বলে কুপোকাত হয়ে যায় কলকাতার ব্যাটাররা। মোহসিন একাই নেন পাঁচ উইকেট। জর্জ লিন্ডে নেন একটি উইকেট। এদিন ফের ভালো পারফরম্যান করতে পারেননি মহম্মদ সামি।

কুড়ি ওভারের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সাত উইকেট হারিয়ে তুলেছে ১৫৫।

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

গুলিকাণ্ডে আহত টাইগার শ্রফ, প্রাক্তন প্রেমিককে দেখতে তড়িঘড়ি তাঁর বাড়িতে ছুটে গেলেন দিশা

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

মহাষ্টমীর সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে ভিড়

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

অষ্টমীতে দুর্যোগ! পরিবারের সঙ্গে সময় কাটান, অপরিচিতদের কথা বিশ্বাস করলে বিপদ

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া