চার মাস বাকি থাকতেই অধিনায়ক বেছে নিল কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মরশুম শুরু হতে আর চার মাস বাকি। তার আগে অধিনায়ক ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। এবারের মরশুমে কেকেআরের দায়িত্ব সামলাবেন শ্রেয়স আয়ার। এর আগে শ্রেয়স চোটের কারণে খেলতে না পারায় অধিনায়ক করা হয়েছিল নীতীশ রানাকে। তবে এবারে শ্রেয়স ফিরে আসায় কলকাতার দায়িত্ব থাকছে তাঁরই কাঁধে।

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের সিইও বেঙ্কি মাইসোর অধিনায়কের নাম ঘোষণা করেন। এই প্রসঙ্গে নাইট রাইডার্সের সিইও জানান, চোটের কারণে ২০২৩ সালের আইপিএল খেলতে পারেনি শ্রেয়স। তবে এবারে ও খেলবে। যেভাবে শ্রেয়স চোট সারিয়ে ফিরছে, তা দৃঢ় মানসিকতারই পরিচয় দেয়।

গত মরশুম কেকেআরের পক্ষে মোটেও ভালো যায়নি। ১৪ ম্যাচের মধ্যে মাত্র ৬টি ম্যাচে জিততে পেরেছিল শাহরুখ খানের দল। একটা সময়ে প্রথম চারে শেষ করার সুযোগ থাকলেও পর পর ম্যাচে হারতে থাকে কেকেআর। শেষপর্যন্ত সাত নম্বরে শেষ করতে হয়েছিল নাইট রাইডার্সদের। তবে গত মরশুমে কেকেআরের হয়ে খেলে সকলকে চমকে দিয়েছিলেন রিঙ্কু সিং। এবারে শ্রেয়স দল ফেরায় বাড়তি মনোবল নিয়ে যে কেকেআরের খেলোয়াড়রা মাঠে নামবে তা বলার অপেক্ষা রাখে না।আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের নিলাম বসছে। সেখানেই এবারের মরশুমের জন্য খেলোয়াড়দের বেছে নেওয়া হবে। তবে বাকি খেলোয়াড়দের বেছে নেওয়ার আগেই অধিনায়ক বেছে নিল শাহরুখ খানের দল।

 

 

 

ক্ষতিকর কেমিক্যাল দিয়ে আচার, আইসক্রিমে মিশছে বিষাক্ত রঙ, তারকেশ্বরের হোটেলে হাড়হিম কাণ্ড

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৪ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের