লখনউকে জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্যমাত্রা দিল কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : লখনউ সুপার জায়েন্টসকে জেতার জন্য ২৩৬ রানের লক্ষ্যমাত্রা দিল কলকাতা নাইট রাইডার্স। এদিনও দুর্ধর্ষ ফর্মে ছিল সুনীল নারিন। নারিনের দুর্ধর্ষ ব্যাটিং নাইটদের দুশোর গণ্ডি পার করতে সাহায্য করে। লখনউ কি পারবে নাইটদের জবাব দিতে, এখন সেটাই দেখার। 

এদিন টসে জিতে প্রথমে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায় লখনউ সুপার জায়েন্টস। প্রথম থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করতে দেখা যায় ফিল সল্ট ও সুনীল নারিনকে। চার-ছয় মেরে ফর্মে থাকা ২ ব্যাটসম্যানই কেকেআর এগিয়ে নিয়ে যায়। চার ওভারের মধ্যেই ৫০ রানের গণ্ডি টপকে ফেলেন সল্ট-নারিনরা। শেষ পর্যন্ত ৬১ রানের মাথায় কেকেআরের প্রথম উইকেটের পতন হয়। ১৪ বলে ৩২ রান করে আউট হয়ে যান সল্ট। এই ৩২ রানের মধ্যে রয়েছে ৫টি চার ও একটি ছয়। ইংলিশ ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পরও রানের গতি কমাতে দেননি সুনীল নারিন। অঙ্গকৃষ রঘুবংশীকে সঙ্গে নিয়েই দ্রুতগতিতে রান এগিয়ে নিয়ে যান এই ক্যারেবিয়ান অলরাউন্ডার। ১০ ওভারের মধ্যে নিজের অর্ধশতরান করে ফেলেন নারিন। সেইসঙ্গে নাইট রাইডার্সকেও ১০০ রানের গণ্ডি পার করে দেন। ১১ ওভারে নাইটদের রান গিয়ে দাঁড়ায় ১২৯-এ। এরপর ১৪০ রানের মাথায় রবি বিষ্ণোইয়ের বলে আউট হয়ে যান নারিন। ৩৯ বলে ৮১ রান করেন তিনি। এই ৮১ রানের মধ্যে রয়েছে ৬টি চার ও ৭টি ছয়। 

নারিন আউট হয়ে যাওয়ার পরেও অবশ্য নাইটদের রানের গতি অব্যাহত থাকে। নাইটকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব অঙ্গকৃষ রঘুবংশীর ওপর পড়ে। আন্দ্রে রাসেলকে সঙ্গে নিয়েই এগিয়ে নিয়ে যান এই তরুণ ব্যাটসম্যান। রঘুবংশীর পাশাপাশি রাসেলও আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করে। নেমেই নবীন উল হকের বলে ৪ মারেন রাসেল। কিন্তু বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি এই ক্যারিবিয়ান খেলোয়াড়। ৮ বলে ১২ রান করে নবীন উল হকের বলে আউট হয়ে যান তিনি। রাসেল আউট হওয়ার পর অঙ্গকৃষ রঘুবংশীও বেশিক্ষণ ক্রিজে টেকেননি। ১৭১ রানের মাথায় যুধবীর সিংয়ের বলে আউট হয়ে যান রঘুবংশী। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ার ও রিঙ্কু সিং কেকেআরকে এগিয়ে নিয়ে যান। ১৮ ওভারে ২০০ রানের গণ্ডি পার করেন এই ২ ব্যাটসম্যান। এরপর নবীন উল হকের বলে আউট হয়ে যান রিঙ্কু। ১১ বলে ১৬ রান করেন এই তরুণ ব্যাটসম্যান। রিঙ্কু আউট হওয়ার পর রমনদীপ সিং নেমেই যুধবীর সিংকে একটি ছয় মারেন। এরপর আরও একটি ছয় হাঁকান রমনদীপ। শেষ ওভার বল করতে দেওয়া হয় যশ ঠাকুরকে। শেষ ওভারে যশ ঠাকুরের বলে ২৩ রান করে আউট হয়ে যান শ্রেয়স। ব্যাট করতে নামে ভেঙ্কটেশ আয়ার। কিন্তু রমনদীপকে থামানো যায়। যশের বলে একটি চার মারেন। সেইসঙ্গে একটি ছয়ও হাঁকান। শেষ পর্যন্ত ২৩৫ রানে শেষ হয় নাইটদের ইনিংস। 

নামী দোকানের মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ, আরামবাগ জুড়ে অভিযান খাদ্য দফতরের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

চেন্নাইয়ে ‘অলিম্পিক সিটি’ ও ‘মোটরস্পোর্টস সিটি’ গড়ার মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

মালদহ ডিভিশনে রেল পরিষেবায় বড় বদল, কোন ট্রেন বাতিল আর কোনগুলি ঘুরপথে?

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছ তৃণমূল , তোপ শুভেন্দুর

রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন উত্তরপাড়ার সরকারি হাসপাতাল, বেহাল দশা সপ্তগ্রাম-বাঁশবেড়িয়ার রাস্তা

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা! ডিভিসির জলে বাড়ছে বন্যার আশঙ্কা, বাংলায় মৃত ৪

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

জলমগ্ন কলকাতার বেশ কয়েকটি এলাকা, বাইরে বের হওয়ার আগে জানুন ট্রাফিক আপডেট