লখনউকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখতে মরিয়া কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের ২ দিনের মাথায় ফের বাইশ গজে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ লখনউ সুপার জায়েন্টস। বেঙ্গালুরুকে হারিয়ে পয়েন্ট টেবিলে এখনও পর্যন্ত দ্বিতীয় স্থান ধরে রাখতে পেরেছে কেকেআর। লখনউ সুপার জায়েন্টস কিন্তু খুব একটা পিছিয়ে নেই। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে তারা। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স কি পারবে লখনউকে হারিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখতে, এখন সেটাই দেখার।

গত শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৪ রানে জয় পেয়ে আত্মবিশ্বাসে ভরপুর কলকাতা নাইট রাইডার্স শিবির। এই পরিস্থিতিতে কলকাতা নাইট রাইডার্স যে তার প্রথম একাদশে খুব একটা বদল আনবে না সেটাই স্বাভাবিক। জানা যাচ্ছে, এদিন লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ফিরতে পারেন হর্ষিত রানা। পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মণীশ পাণ্ডেকে খেলানো হতে পারে। গত ম্যাচে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে মণীশ পাণ্ডে দুর্ধর্ষ ইনিংস খেলেছিল। এদিনের ম্যাচে মণীশ কিরকম পারফরমেন্স করে এখন সেটাই দেখার।

অন্যদিকে ময়াঙ্ককে ছাড়াই এদিন খেলতে নামতে হবে লখনউ সুপার জায়েন্টসকে। এদিন কুইন্টন ডি ককের অনুপস্থিতিতে অর্শ্বিন কুলকার্নিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে। সেক্ষেত্রে কে এল রাহুলের সঙ্গে এদিন ব্যাট করতে নামবে অর্শ্বিন। এদিকে ময়াঙ্ক না থাকার জন্য যশ ঠাকুর বা অমিত মিশ্রর মধ্যে যেকোনও একজনকে লখনউ ব্যবহার করতে পারে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ১০টি ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ ১৪ পয়েন্ট। অন্যদিকে ১০টি ম্যাচ খেলে লখনউয়ের সংগ্রহ ১২ পয়েন্ট। ফলে এদিনের ম্যাচে দুই দলের মধ্যে যে জোর টক্কর হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

বালতি-জগ দিয়েও আটকানো যাচ্ছে না বৃষ্টির জল, চুঁচুড়ার সরকারি অফিসে চরম দুর্ভোগ

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর