ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে অনিশ্চিত কে এল রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় শেষ টেস্টে অনিশ্চিত ভারতের উইকেট রক্ষক কে এল রাহুল। জানা যাচ্ছে, চোট সারিয়ে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি রাহুল। বিসিসিআই তরফে তাঁকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হচ্ছে।

শেষ তিনটি টেস্ট কে এল রাহুলকে ভারতীয় দলে রাখা হয়েছিল। তবে জানানো হয়েছিল, কে এল রাহুলের খেলা না খেলা তাঁর সেরে ওঠার ওপর নির্ভর করছে। সেইমতো শেষ টেস্টে কে এল রাহুলকে ভারতীয় দলের একাদশে রাখা নিয়ে চিন্তাভাবনা চলছিল। জানা গিয়েছে, কুঁচকিতে চোট সেরে উঠতে পারেননি রাহুল। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই উইকেট রক্ষক। এর আগেও তৃতীয় টেস্টে কে এল রাহুলকে খেলানোর কথা ভাবা হয়েছিল। তখন টিম ম্যানেজমেন্ট ও ন্যাশনাল ক্রিকেট আকাডেমি রাহুলকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ইতিমধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ৩-১-এ জিতে গিয়েছে ভারত। কে এল রাহুলের জায়গায় যাকে উইকেট রক্ষক ও ব্যাটসম্যান হিসাবে নিয়ে আসা হয়েছে, সেই ধ্রুব জুরেল দুর্ধর্ষ ফর্মে রয়েছে। এই পরিস্থিতিতে আর টিম ম্যানেজমেন্ট কে এল রাহুলকে খেলাতে চাইছে না। পরিবর্তে তাঁকে আর কিছুটা সময় বিশ্রাম দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যাতে টি ২০ বিশ্বকাপের আগে রাহুল সুস্থ হয়ে উঠতে পারে।

 

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া