চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লখনউ নয় আইপিলে কোন দলের হয়ে খেলবেন লোকেশ রাহুল, তুঙ্গে জল্পনা

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলের আগেই দলবদল করতে চলেছেন  লোকেশ রাহুল। তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা গিয়েছে, লখনউ সুপার জায়ান্টস ছেড়ে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরতে যোগ দিতে চলেছেন। আগামী বছরের আইপিএলের আগেই বেঙ্গালুরুরতে যাচ্ছেন রাহুল।

কারণ, চলতি বছর  আইপিএলের সময়ই দলের খারাপ পারফরমেন্সের জন্য সরাসরি লোকেশ রাহুলকে দায়ি করে মাঠের মধ্যেই  লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা খারাপ ব্যবহার করেন। আর তাতেই জল্পনা শুরু হয়েছিল লখনউয়ের হয়ে আর খেলবেন না রাহুল। সম্প্রতি এক সমর্থক এবং রাহুলের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে শোনা গিয়েছে একজন রাহুলকে জিজ্ঞাসা করছেন তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন কি না। আর তাতে সম্মতি দেন রাহুল । এরপরেই ওই সমর্থক জানান, ‘আপনি যে সময় আরসিবির হয়ে খেলতেন সেই সময়েও দেখতাম। আমি আরসিবির বড় ভক্ত।‘

উল্লেখ্য, আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের  ম্যাচের পর অনেক জল গড়িয়েছে। সঞ্জীব গোয়েঙ্কাও রাহুলকে ডেকে বিষয়টি মিটমাট করে নিয়েছে বলে খবর। শুধু তাই নয় কিছুদিন আগে কলকাতার গোয়েঙ্কা হাউসে বৈঠক করে গেছেন এলএসজি অধিনায়ক। আর এই আবহে সামনে এল লোকেশ রাহুলের দলবদলের খবর।

  

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইকে দুরমুশ করে আইপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষে শ্রেয়সরা

ফিনিক্স পাখির মত উত্থান, ১০ জনের দলকে নিয়ে রুদ্ধশ্বাস ড্র ইস্টবেঙ্গলের

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ