ইডেনে জিতে আত্মবিশ্বাসে ফুটছেন কোহলিরা, চাপে রাজস্থান

প্রথম কোয়ালিফায়ারে জিতে গত মঙ্গলবারই ফাইনালে চলে গিয়েছে গুজরাত টাইটানস।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম কোয়ালিফায়ারে জিতে গত মঙ্গলবারই ফাইনালে চলে গিয়েছে গুজরাত টাইটানস। আগামী রবিবার মেগা ফাইনালে রাজস্থায় রয়্যাল অথবা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে কারও সঙ্গে খেলতে হবে হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানিকে। তবে তার আগে শুক্রবার সন্ধ্যায় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হতে চলেছে আরও একটি মহারণ। প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ারের দ্বৈরথে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর দুই দলের মধ্যে জয়ী দল পেয়ে যাবে রবিবার ফাইনালের ছাড়পত্র। 

ফাইনালে প্রবেশ করার লড়াইয়ে নামার আগে রীতিমতো আত্মবিশ্বাসে টগবগিয়ে ফুটছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেনে ব্যাট ও বল দুই বিভাগেই আরসিবি-র প্রদর্শন ছিল দেখার মতো। বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসির মতো তারকা ব্যাটসম্যানরা রান না পেলেও, রজত পাতিদারের শতরান এবং দীনেশ কার্তিকের ফর্ম অনেকটা ভরসা  জুগিয়েছে বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্টকে। পাশাপাশি, বোলিং বিভাগ নিয়ে খানিকটা চাপ রয়েছে। তবে ইডেনের পিচ ব্যাটিং সহায়ক হওয়ায় সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তারা।

অন্যদিকে, মরণ-বাঁচন এই ম্যাচে নামার আগে বেশ চাপে রয়েছে রাজস্থান শিবির। বিশেষ করে বোলারদের পারফরম্যান্স নিয়ে বেশ চিন্তায় রয়েছে রয়্যালস টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণর ইডেনের পারফরম্যান্স সকলকে হতাশ করেছে। তাই এই দিকটা বেশ ভালো করে মেরামত করেই নামতে হবে এই দুই ক্রিকেটারকে। কারণ, আমেদাবাদের পিচ এবং পরিবেশ দু’টিই বেশ আলাদা। সতর্ক না থাকলেই হতে পারে বিপদ।  

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ