IPL 2023: কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক নীতীশ রানা

কেকেআরের নয়া অধিনায়কের নাম ঘোষণার পরেই অনেকে বিস্মিত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটের কারণে চলতি আইপিএলে খেলছেন না শ্রেয়াস আইয়ার। তাঁর পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন নীতীশ রানা। সোমবার কেকেআরের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নয়া অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। কেকেআরের নয়া অধিনায়কের নাম ঘোষণার পরেই অনেকে বিস্মিত হয়েছেন।

শ্রেয়াস আইয়ারের পরিবর্তে চলতি আইপিএলে কেকেআরের অধিনায়কত্বের গুরু দায়িত্ব কার কাঁধে সঁপে দেবেন মালিক শাহরুখ খান, তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সম্ভাব্য অধিনায়ক হিসেবে আন্দ্রে রাসেল, লিটন দাস, সাকিব আল হাসান ও রিঙ্কু সিংয়ের নাম নিয়ে চর্চা শুরু হয়েছিল। কিন্তু তাদের সবাইকে বাদ দিয়ে নীতীশ রানাকে বেছে নিয়েছেন কেকেআর টিম ম্যানেজমেন্ট। দিল্লির হয়ে খেলতে গিয়ে এক সময় বিতর্কে জড়িয়েছিলেন নীতীশ। এমনকী বয়স ভাঁড়ানোর অভিযোগে তাঁকে নির্বাসিত করেছিল বিসিসিআই।

এদিন কেকেআরের তরফে টুইটারে নয়া অধিনায়কের নাম জানিয়ে লেখা হয়েছে, ‘পিঠের চোটে মাঠের বাইরে থাকা শ্রেয়স আয়ারের অনুপস্থিতিতে আসন্ন মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন নীতীশ রানা। কেকেআরের হয়ে ২০১৮ থেকে অসাধারণ পারফরম্যান্সের জন্যই নীতীশকে দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার ভার দেওয়া হল। আমরা আত্মবিশ্বাসী নীতীশ এই সাহায্য পেয়ে ভাল ফল করবেন।’

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক