স্বমহিমায় কলকাতা, মুম্বইয়ের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় নাইটদের

আর দুই ম্যাচ আগে যদি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা এমন পারফরম্যান্স দেখাতেন তাহলে হয়তো প্লে-অফের দৌড় থেকে ছিটকে যেতে হত না দলটাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর দুই ম্যাচ আগে যদি কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা এমন পারফরম্যান্স দেখাতেন তাহলে হয়তো প্লে-অফের দৌড় থেকে ছিটকে যেতে হত না দলটাকে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ফের স্বমহিমায় দেখা গেল নাইট ব্রিগেডকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের সহজেই হারিয়ে দিল শ্রেয়স আইয়ার অ্যান্ড কোম্পানি। ৫২ রানে জয় তুলে নিল তারা। এদিন ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই রোহিত, ইশান, পোলার্ডদের টেক্কা দিল কেকেআর। জসপ্রীত বুমরাহ ৫ উইকেট না নিলে হয়তো আরও বড় স্কোর করতে পারত নাইটরা। তবে কলকাতার বোলারদের দৌলতে ১৬৬ রানটাই নীতা আম্বানির দলের কাছে বেশি হয়ে গিয়েছিল।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ার। ২৪ বলে ৪৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। এরপর রাহানে (২৫) এবং নীতিশ রানা (৪৩) স্কোর বোর্ডকে সচল রাখার দায়িত্ব নেন। সেই সময় মনে হচ্ছিল নাইটদের রান ২০০-র কাছাকাছি যাবে। কিন্তু জয়প্রীত বুমরার দুর্দান্ত স্পেল সমস্ত কিছু শেষ করে দেয়। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১০ রান দিয়ে ৫ উইকেট নেন টিম ইন্ডিয়ার এই পেসার। রিঙ্কু সিংয়ের ১৯ বলে ২৩ রানের দৌলতে ১৬০ রানের গণ্ডিটা পার করে ফেলে কলকাতা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রান তোলে নাইটরা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মুম্বই। কামিন্স, রাসেলদের দাপটে ১৫ বল বাকি থাকতেই ১১৩ রানে অলআউট হয়ে যায় মুম্বই। ফলে জয় পায় কলকাতা। ম্যাচের সেরা হয়েছেন বুমরাহ।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির