হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফ থেকে একধাপ দূরে নাইটরা

তবে জয় পেলেও সেটা এল একেবারে শেষ ওভারে।

Share:

 নিজস্ব প্রতিনিধি: জিততে তো হবেই। সেই সঙ্গে লক্ষ্য রাখতে হবে নেট রান রেটের দিকেই। চলতি আইপিএলের অন্তিম লগ্নের পরিস্থিতিটা অনেকটা এইরকমই হয়ে গিয়েছে। রবিবাসরীয় সন্ধ্যায় কলকাতা নাইট রাইডার্স জিতল ৬ উইকেটে। প্রতিপক্ষ ছিল লিগ টেবিলের একেবারে শেষে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। তবে জয় পেলেও সেটা এল একেবারে শেষ ওভারে। ফলে নেট রান রেটের দিকে বেশ খানিকটা পিছিয়ে পড়ল কেকেআর।

এদিনে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেনে সানরাইজার্সের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে তাঁর এই সিদ্ধান্ত একদমই ঠিক ছিল না বললেই চলে। নাইটদের বোলিংয়ের সামনে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে অরেঞ্জ আর্মির ব্যাটিং। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১৫ রান তোলে তারা।

সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। প্রিয়ম গর্গ (২১) এবং আব্দুল সামাদও অল্প করে (২৫) রান করেন। কলকাতার হয়ে ২টি করে উইকেট নেন সাউদি, মাভি ও বরুণ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই খানিকটা ধীর গতিতে রান তুলে থাকে কেকেআর। সেই সঙ্গে উইকেটও হারাতে থাকে ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। তবে শুভমন গিলেন অর্ধশতরান (৫৭)। এছাড়া নীতিশ রানা (২৫) এবং দীনেশ কার্তিকের (১৮) ব্যাটের ওপর ভর করে ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাদের পরবর্তী খেলা হল রাজস্থানের বিরুদ্ধে।

                          

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?