নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে কোহলিকে প্রণাম, গ্রেফতার ‘ফ্যান বয়’

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার IPL-এর উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই ম্যাচে নাইটদের প্রায় পিটিয়ে ছাতু করেছেন বিরাট কোহলি। শনিবারের রাতে ইডেনে দুরন্ত ঝড় তুলেছিলেন তিনি।
প্রিয় ক্রিকেটারকে চোখের সামনে থেকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি এক ভক্ত। নিরাপত্তা বলয় ভেদ করে গ্যালারি থেকে তিনি সোজা ঢুকে পড়েন মাঠে। তারপর একদম ক্রিজে। গিয়ে কোনও দিকে না তাকিয়ে হাত দেন বিরাটের পায়ে। চট করে সেরে নেন প্রনাম।
শনিবার গোটা ইডেন দূর্দান্ত ফ্যানবয় মোমেন্টর সাক্ষী থাকল। হাত দিয়ে তাঁকে তোলেনও বিরাট। তারপর নিরাপত্তা রক্ষীরা ওই যুবককে সরিয়ে নিয়ে যান। রবিবার কোহলির সেই ফ্যানকেই গ্রেফতার করল কলকাতা পুলিশ।
ওই যুবকের নাম ঋত্ত্বিক পাখিরা। তিম্নি বর্ধমানে বাসিন্দা। আরসিবির খেলা আছে বলেই বলা ভাল বিরাট কোহলিকে দেখতেই তিনি কলকাতায় পৌঁছেছিলেন। নিরাপত্তা বলয় উপেক্ষা করে খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়ার অপরাধে যুবককে গ্রেফতার করে ময়দান থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩২৯ নম্বর ধারায় অপরাধমূলক অনুপ্রবেশের মামলা রুজু হয়েছে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু ব্যাট হাতে IPL-এ এখনও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে পাঠানের গানে কোমর দোলানও তিনি।
শনিবার আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তারকোজ্জ্বল উপস্থিতিতে। কিং খান গোটা অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন। গান গেয়ে ও নাচ করে মঞ্চ মাতিয়েছেন শ্রেয়া ঘোষাল ও দিশা পাটানি।

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪