মরক্কোর বিরুদ্ধে গোল করে মেসিকে ছোঁয়ার দিনেই নতুন কীর্তি গড়লেন এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি অপ্রতিরোধ্য, দুর্বার। চলতি বিশ্বকাপে সত্যিই ভেল্কি দেখিয়ে চলেছেন কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে বোস্টনে শেষ চারে ওঠার লড়াইয়ে মরক্কোর বিরুদ্ধে পেনাল্টি মিস করার পরেও নিজের কৃতিত্বে গোল করেছেন। ওই গোলের সুবাদেই আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে দুজনেরই গোলসংখ্যা দাঁড়াল আট। যদিও সব বিশ্বকাপ মিলিয়ে গোলের ক্ষেত্রে মেসির চেয়ে এক ধাপ পিছিয়ে রয়েছেন ফরাসি অধিনায়ক। মেসির রেকর্ডে ভাগ বসানোর দিনেই এমন এক নজির গড়েছেন এমবাপে, যা অতীতে কেউ গড়তে পারেনি। ৩০ বছরের কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে ২০টি গোল করেছেন ফরাসি অধিনায়ক।

মরক্কোর বিরুদ্ধে ম্যাচে যে নিজে গোল করেছেন এমবাপে, তাই নয। উসমান দেম্বেলের গোলের পিছনেও তাঁর অবদান রয়েছে। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে এমবাপে ইতিহাস লিখেছেন। এবারের বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮, সঙ্গে ৩টি অ্যাসিস্ট। অর্থা‍ৎ ১১টি গোলে সরাসরি অবদান রেখে ১৯৭০ সালে গার্ড মুলারের (১৩) পর প্রথম ফুটবলার হিসেবে এক বিশ্বকাপে এমন কীর্তি গড়েছেন তিনি। ফ্রান্সের জার্সিতে তাঁর মোট গোলে অবদান এখন ১০১টি—৬৪ গোল ও ৩৭ অ্যাসিস্ট, যা আর কেউ করতে পারেননি।

তবে ইতিহাস গড়ার দিনে এক ব্যর্থতাও সঙ্গী হয়েছে এমবাপের। ফ্রান্সের হয়ে টানা ১৫টি পেনাল্টি ও স্পট-কিক সফলভাবে জালে জড়ানো ফরাসি অধিনায়ক এদিন মরক্কোর বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন।  এর আগে ফ্রান্সের জার্সিতে এমবাপে সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন ২০২০ ইউরোর শেষ ষোলোয় সুই‍ৎজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে।

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

আজ যাদবপুর 8B মোড়ে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার