জোড়া গোল করে রেকর্ড গড়লেন এমবাপে, ছুঁয়ে ফেললেন মেসিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি যে দিন ফর্মে থাকেন, প্রতিপক্ষের সেদিন দর্শক হয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। সোমবার (৩০ জুন) রাতে নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে তেমনটাই ঘটল। তিনি হলেন ফ্রান্সের অধিনায়ক ২৭ বছর বয়সী কিলিয়ান এমবাপে।

শুরু থেকেই গোলের জন্য ছটফট করছিলেন মাঠে নেমে। ২০ মিনিটে একবার সুইডেনের জালে বলও পাঠিয়েছিলেন। কিন্তু অফসাইডের জন্য বাতিল হয় সেই গোল। এর পর ৩২ মিনিটে মাইকেল ওলিসের বাড়ানো পাস থেকে গোলার মতো শট নিয়েছিলেন। কিন্তু তাঁর সেই শট  পোস্টে লেগে প্রতিহত হয়। তা দেখে হয়তো মনে মনে ভাবছিলেন আর কত! শেষ পর্যন্ত ৪৫ মিনিটে আর ৭৪ মিনিটে জোড়া গোল করলেন। ৮৫ মিনিটে যদি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ তাঁকে না তুলে নিতেন, তাহলে হয়তো হ্যাটট্রিক করার রেকর্ডও গড়ে ফেলতেন। চলতি বিশ্বকাপে এ নিয়ে ফ্রান্সের জার্সিতে চারটি ম্যাচ খেললেন এমবাপে। তার মধ্যে তিন ম্যাচেই জোড়া গোল করলেন। অন্য ম্যাচে গোল পাননি। গোলের পর গোল করেও যে তাঁর গোল খিদে মিটছে না, তা এদিন বুঝিয়ে দিয়েছেন ফ্রান্স অধিনায়ক।

সুইডেনের বিরুদ্ধে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন এমবাপে, ছুঁয়েছেন লিওনেল মেসিকে। এদিন সুইডিশদের বিরুদ্ধে গোল করার আগে বিশ্বকাপের নকআউটে সবচেয়ে বেশি গোলকারীর তালিকায় ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নজারিও (৮) ও লিওনিদাসের (৮) সঙ্গে একই তালিকায় ছিলেন এমবাপে। প্রথম গোল করে দুজনকে টপকে যান। সেই সঙ্গে টপকে যান জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে (যার বিশ্বকাপে গোল সংখ্যা ১৭)।  ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় ছুঁয়ে ফেললেন লিওনেল মেসিকে। দুজনেরই গোল সংখ্যা ৬। সব মিলিয়ে বিশ্বকাপে এমবাপের গোল এখন ১৮। অর্থাৎ বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলে মেসির চেয়ে মাত্র এক গোলে পিছিয়ে আছেন ফরাসি তারকা। মেসির গোল সংখ্যা ১৯।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার