ক্রিকেটের প্রতি আলাদা টান ছিল লতার, সচিনকে ছেলের মতো ভালোবাসতেন

সঙ্গীত ছিল তাঁর জীবনে প্রধান সাধনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সঙ্গীত ছিল তাঁর জীবনের প্রধান সাধনা। গানকে ধ্যান-জ্ঞান করেই গোটা জীবনটাই কাটিয়ে ছিলেন লতা মঙ্গেশকর। রবিবাসরীয় সকালে মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসাপাতালে প্রয়াত হন দেশের কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। সুর সম্রাজ্ঞী-র মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে গোটা ভারতজুড়ে। সমস্ত মহল থেকে ভেসে আসছে শোকবার্তা। এককথায় বলতে গেলে সুর হারাল দেশবাসী।

তবে গোটা জীবন সঙ্গীত নিয়ে থাকলেও ক্রিকেটের প্রতি লতা মঙ্গেশকরের  একটা আলাদাই ভালোবাসা এবং টান ছিল। খেলার খবর রাখতেন ভালো মতোই। আর ক্রিকেট জগতের অন্যতম ব্যক্তিত্ব সচিন তেন্ডুলকরের সঙ্গে সুর সম্রাজ্ঞী-র একটা অন্যরকমের যোগসূত্র ছিল। যেটা তাঁদের করে তুলেছিল মা ও ছেলে। সচিন লতা মঙ্গেশকরকে মায়ের মতো দেখতেন। আর কিংবদন্তি গায়িকাও দেশের এই প্রাক্তন ক্রিকেটারকে নিজের পুত্রের মতো দেখতেন।

একদা সুর সম্রাজ্ঞী জানিয়েছিলেন, ‘সচিন আমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। আমিও মা হিসেবেই ওর জন্য সর্বদা প্রার্থনা করি। ও প্রথম যেদিন আমাকে আই (মা) বলে ডেকেছিল সেই দিন আমি কখনও ভুলব না। আমারও মনে হয়েছিল ওর মতো ছেলে পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার’।

২৪ এপ্রিল হল সচিনের জন্মদিন। কিন্তু লতা মঙ্গেশকর তাঁকে কোনওদিনও এই দিনে শুভেচ্ছা জানাতেন না। জন্মদিনের একদিন আগে পুত্র সচিনের কাছে পৌঁছে যেত কিংবদন্তি গায়িকার শুভেচ্ছা বার্তা। প্রয়াণের খবর পেয়ে তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে চলে যান সচিন।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার