মেসি নন, ইনি আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলার

বর্তমান দলবদলের বাজারে নীল-সাদা জার্সি পরা তারকা ফুটবলারের মূল্য ৬৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আধুনিক ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে (Lionel Messi) হারিয়ে আর্জেন্টিনার (Argentina) সবচেয়ে দামি ফুটবলার হলেন ইন্টার মিলানের (Inter Milan) দাপুটে খেলোয়াড় লাউতারা মার্টিনেজ (Lautaro Martínez)। দলবদল সংক্রান্ত একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমান দলবদলের বাজারে নীল-সাদা জার্সি পরা তারকা ফুটবলারের মূল্য ৬৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড। অনেক পিছিয়ে রয়েছেন ফুটবলের রাজপুত্র মেসি। তাঁর বাজার মূল্য ৪৫ মিলিয়ন পাউন্ড। অর্থা‍ৎ স্বদেশিয় মার্টিনেজের চেয়ে কয়েক যোজন পিছিয়ে পড়েছেন।  

গত কয়েক বছর ধরে ইন্টার মিলানের (Inter Milan) হয়ে তুখোড় ফর্মে রয়েছেন লাউতারা মার্টিনেজ (Lautaro Martínez)। গত মরসুমে ইন্টার মিলানের হয়ে ৪৯টি ম্যাচে মাঠে নেমে ২৫ গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত চার মরসুমে ইতালিয়ান জায়ান্টদের হয়ে ১৮০ ম্যাচে ৭৪ বার বিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি। চলতি দলবদলের মরসুমে মার্টিনেজকে দলে টানার জন্য ঝাঁপিয়েছিল টটেনহ্যাম। তবে আপাতত ইন্টার মিলান ছেড়ে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই জানিয়ে সেই প্রস্তাব ফিরিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার। ইন্টার মিলানের পাশাপাশি আর্জেন্টিনার জার্সি গায়েও সমান উজ্জ্বল মার্টিনেজ (Lautaro Martínez)। লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর নীল-সাদা জার্সি গায়ে সবচেয়ে বেশি গোল করেছেন তিনি। ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয়ের পিছনেও বিশেষ অবদান রেখেছিলেন দুরন্ত ছন্দে থাকা মার্টিনেজ।

আর্জেন্টিনার সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় তিন নম্বরে রয়েছেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের তারকা ক্রিস্টিয়ান রোমেরো। বিশ্বের অন্যতম নামী ডিফেন্ডারের বাজারমূল্য ৪৩.২০ মিলিয়ন পাউন্ড। চার নম্বরে রয়েছেন আতলেতিকো মাদ্রিদের দুই খেলোয়াড়   আনহেল কোরেয়া (৪০.৫০ মিলিয়ন পাউন্ড) ও রদ্রিগো দি পল (৩৬ মিলিয়ন পাউন্ড)।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর