আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসির দিকে নজর এবার আলহিলাল-এর

নিজস্ব সংবাদদাতা :  বর্তমানে তিনি পিএসজি-র অন্যতম খেলোয়াড়। কিন্তু আগামী মরশুমে তিনি দলে থাকবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। তিনি হলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি (Leonel Messi)। কেউ কেউ বলছেন মেসি তাঁর পুরনো ক্লাব পিএসজি (PSG) ছাড়তে চাইছেন। অবার অনেকে ভিন্ন মত পোষণ করেছেন।

তিন পিএসজি ছাড়ুন বা নাই ছাড়ুন সেটা বড় কথা নয়। আসল কথা হল প্রত্যে বছরই নতুন মরশুম শুরু হওয়ার আগে তাঁকে দলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে দেখা যায় বিশ্বের তাবড় তাবড় ক্লাবগুলিকে। এবারও তার ব্যতিক্রম হল না।

সাতবারের ব্যালন ডি আর পাওয়া এই ফুটবলারকে ইতিমধ্যেই তাদের দলে নিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন সৌদির ক্লাব আল হিলাল (All Hilal)। সৌদি এবং ইতালির এক সংবাদমাধ্যম জানিয়েছে, আল হিলাল নাকি ইতিমধ্যেই মেসিকে দলে নেওয়ার জন্য তারা ৪০০ মিলিয়ন ইউরো খরচা করতে রাজি আছেন বলে জানিয়েছেন।

আরও জানতে পড়ুন: বুধবার চাহালদের প্রতিপক্ষ ধাওয়ানরাhttps://www.live.eimuhurte.com/sports/ipl-2023-today-match-preview/

উল্লেখ্য, যদি এলএম টেন আলহিলাল-এর দেওয়া এই প্রস্তাব গ্রহণ করেন তাহলে বিশ্ব ফুটবলের ইতিহাসে ফের একবার চমক সৃষ্টি করবে আরবের ফুটবল ক্লাবটি। কেননা এর আগে তারা কাতার বিশ্বকাপের পরই ২০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দলে নিয়ে চমকে দিয়েছিলেন। এবার দেখার মেসির বেলা আলহিলাল কর্তৃপক্ষ কি করেন।

এলএম-টনকে দেওয়া এই খবর প্রকাশিত হওয়ার পর পরই বিশ্ববাসী প্রহর গুণতে শুরু করেছেন তাহলে কি ক্লাব ফুটবলে আলহিলালের মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখা যাবে বিশ্ব ফুটবলের সবুজ গালিচায়। নাকি এই স্বপ্ন অধরায় থেকে যাবে। অবশ্য এটা সময় বলবে।

এই প্রসঙ্গে, মেসির ঘনিষ্ঠমহল থেকে দাবি করা হয়েছে, এখনই লিও ইউরোপ ছাড়তে রাজি নন। তবে মেসি এই প্রসঙ্গে কোনও কথাই বলেননি। মূলত মেসির দলবদলের ব্যাপারে বড় ভূমিকা নেন তাঁর বাবা এবং এজেন্ট। এবং এই দুজনের মাধ্যমেই মেসিকে দলে নিতে জাল বিছোতে শুরু করেছে আলহিলাল। দেখা যাক মেসি সেই জালে ধরা পড়েন কি না, নাকি জাল ফসকে পালিয়ে যান সেটা সময় এলেই জানা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ