আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

নিজস্ব প্রতিনিধি: নিউজিল্যান্ড ক্রিকেট শিবিরে নেমে এসেছে বড় ধাক্কা। দলের অভিজ্ঞ অলরাউন্ডার এবং সীমিত ওভারের অধিনায়ক মিচেল স্যান্টনার গুরুতর কাঁধের চোটে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন। আইপিএল ২০২৬-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে গিয়েই এই চোট পান তিনি। ফলে সামনে থাকা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজগুলির আগে বড় সমস্যায় পড়েছে কিউই দল। 

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশে ফিরে পরীক্ষার পর মিচেল স্যান্টনারের বাম কাঁধে গ্রেড ৩ এসি জয়েন্ট লিগামেন্ট ইনজুরি ধরা পড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে এবং পুনর্বাসনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই কারণেই অন্তত আগামী এক মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় এই চোট পান স্যান্টনার। প্রথমে চোটের গুরুত্ব বোঝা না গেলেও পরে স্ক্যান রিপোর্টে বিষয়টি গুরুতর বলে জানা যায়। এই মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি ভালো ছন্দেই ছিলেন, বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা পালন করছিলেন। এই চোটের জেরে মে মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে তাঁর খেলা প্রায় অসম্ভব। পাশাপাশি জুনের শুরুতে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকেও ছিটকে গিয়েছেন তিনি। দ্বিতীয় ও তৃতীয় টেস্টে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করবে তাঁর সুস্থতার গতির উপর।

স্যান্টনারের অনুপস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্সও দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশব মহারাজকে। ফলে আইপিএলের বাকি অংশে মুম্বইয়ের স্পিন আক্রমণের দায়িত্ব এখন তাঁর কাঁধে। নিউজিল্যান্ডের জন্য এই ধাক্কা আরও বড় কারণ, স্যান্টনার শুধু একজন স্পিনার নন, তিনি দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার এবং নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ। ব্যাট, বল এবং কৌশল এই তিন ক্ষেত্রেই স্যান্টনার দীর্ঘদিন ধরেই নিউজিল্যান্ড দলের অন্যতম ভরসা ছিলেন। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেছিল, যা দলের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হয়।

আরও পড়ুন: মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল

তবে এই চোটের মধ্যেও কিছুটা স্বস্তির খবর রয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে এবং সেখানেই আবার তাঁকে নেতৃত্বের ভূমিকায় দেখা যেতে পারে। এই মুহূর্তে নিউজিল্যান্ড শিবিরের একটাই আশা, স্যান্টনার দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরুক। কারণ সামনে ঘন ম্যাচের  আন্তর্জাতিক সূচি রয়েছে , আর সেই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য অত্যন্ত মূল্যবান হবে।

Published by:

Share Link:

More Releted News:

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

মধুর প্রতিশোধ, ঘরের মাঠে বিরাটদের ৪ উইকেটে হারিয়ে জিতল শুভমনের গুজরাত

গুজরাতের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় বিরাটদের, ১৫৫ রানে গুটিয়ে গেল বেঙ্গালুরু

বিমানবন্দরে কাঁধে হাত, প্রেমিকা মাহিকার সঙ্গে হার্দিকের প্রেমের মুহূর্ত ভাইরাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ