আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১০ জনে খেলেও প্রতিপক্ষকে হারিয়ে দিলেন এমবাপেরা

নিজস্ব প্রতিনিধি: ফরাসি লিগে দুরন্ত ছন্দে রয়েছে পিএসজি। রবিবার লিগ ওয়ানে লা হাভারের বিরুদ্ধে ১০ জনে খেলেও ২-০ গোলে জিতে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপেরা। আর ওই জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রইল ফরাসি চ্যাম্পিয়নরা। সমসংখ্যক ম্যাচ খেলে ৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে নিস।

অপেক্ষাকৃত দুর্বল লা হাভারের বিরুদ্ধে এদিন খেলতে নেমেই বিপদে পড়ে পিএসজি। ম্যাচের ১০ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে বিশ্রিভাবে ফাউল করার জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজির গোলরক্ষক জিয়ানলুইগি দোনুরাম্মাকে। ফলে খানিকটা চাপের পড়ে যান কিলিয়ান এমবাপেরা। ১০ জনের পিএসজিকে চেপে ধরে লা হাভারের খেলোয়াড়রা। যদিও কাঙ্খিত গোলের দেখা পাননি। উল্টে ২৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে গোল করে দলকে এগিয়ে দেন এমবাপে। এই নিয়ে টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন ফরাসি তারকা খেলোয়াড়। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে আক্রমণের চেয়ে রক্ষণাত্মক খেলার দিকেই বেশি ঝোঁকে ফরাসি চ্যাম্পিয়নরা। রক্ষণকে আটোসাঁটো করার পাশাপাশি অতর্কিতে আক্রমণের ঝড় তুলে প্রতিপক্ষের রক্ষণভাগে হানা দিয়েছিলেন এমবাপে-দেম্বলেরা। বেশ কয়েকটা গোলের সুযোগও পেয়েছিলেন। তবে কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচের শেষ লগ্নে ৮৯ মিনিটে ম্যানুয়েল উগার্তের কাছ থেকে পাওয়া বল লা হাভারের জালে জড়িয়ে ব্যবধান ২-০ করেন পিএসজির ভিতিনহা। দুই গোল হজম করার পরে গোলশোধের জন্য তেড়েফুঁড়ে নেমেছিল ১৫ বছর বাদে লিগ ওয়ানের প্রথম সারিতে খেলতে আসা লা হাভারের খেলোয়াড়রা। কিন্তু তাঁদের সেই প্রচেষ্টা সফল হতে দেয়নি ১০ জনের পিএসজি।

Published by:

Share Link:

More Releted News:

অরেঞ্জ ক্যাপ জিতলেন কে এল রাহুল, ‘স্ট্রাইক রেট’ নিয়ে অজিত আগরকারকে কড়া বার্তা

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ