ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

Share:

নিজস্ব প্রতিনিধি:  লিওনেল মেসি নামটাই প্রতিপক্ষদের ভয় ধরানোর জন্য যথেষ্ট।  ম্যাচের সবচেয়ে কঠিন মুহূর্তেও তিনি এমন কিছু করে দেখান, যা মুহূর্তের মধ্যে খেলার মোড় ঘুরিয়ে দেয়। কখনও নিখুঁত পাস, কখনও দুর্দান্ত ড্রিবল, আবার কখনও চোখধাঁধানো গোল। মেসির পায়ে বল থাকলেই প্রতিপক্ষের রক্ষণে নেমে আসে চিন্তা। তাই বিশ্বের প্রতিটি বড় দলই মাঠে নামার আগে একটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি পরিকল্পনা করে কীভাবে মেসিকে আটকানো যায়।  তবে এবার ফুটবলপ্রেমীদের মনে আরেকটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এটাই কি বিশ্বকাপ মঞ্চে লিওনেল মেসির শেষ উপস্থিতি? বয়স বাড়ছে, কেরিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে গিয়েছেন তিনি। আর কয়েকঘণ্টা পরেই রয়েছে ফাইনাল। তার আগেই আবেগস্পর্শী পোস্ট করলেন মেসি। সেই পোস্টই ম্যাচের পর মেসির অবসরের জল্পনা উস্কে দিয়েছে। 

স্পেনের বিপক্ষে ফিফা বিশ্বকাপ ফাইনালের আগে  সতীর্থদের উদ্দেশে একটি খোলা চিঠি শেয়ার করেছেন মেসি। ইনস্টাগ্রামে একটি অত্যন্ত আবেগঘন বার্তা থেকেই ইঙ্গিত  মিলেছে আর্জেন্টিনার হয়ে নীল-সাদা জার্সিতে  এটাই শেষ যাত্রা  হতে চলেছে। মেসি লিখেছেন, ‘এই সমস্ত বছরগুলোর সবচেয়ে সুন্দর বিষয়টা শুধু  ট্রফি জয়ের ছিল না, বরং পুরো যাত্রাপথটাই ছিল অসাধারণ। এই দলের  সঙ্গে প্রতিদিনের জীবন ভাগ করে নেওয়া, একসাথে প্রতিযোগিতা করা, কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি পদক্ষেপ উপভোগ করা। আমার প্রত্যেক সতীর্থ, টেকনিক্যাল স্টাফ এবং সেই সমস্ত মানুষদের ধন্যবাদ, যারা এই জাতীয় দলকে একটি পরিবার হিসেবে টিকিয়ে রাখার জন্য প্রতিদিন কাজ করে যান। আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই এমন একটি গল্প লিখে ফেলেছে যা আমরা কখনো ভুলব না এবং যা কেউ মুছে ফেলতে পারবে না। এগিয়ে চলো আর্জেন্টিনা।’

 

 

View this post on Instagram

 

 

বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে বহু প্রতীক্ষিত ম্যাচের আগে, মেসি ইনস্টাগ্রামে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট স্টাফসহ পুরো আর্জেন্টিনা জাতীয় দলের একটি গ্রুপ ছবি পোস্ট করেছেন। অনেকেই বলেছেন, আর্জেন্টিনা অধিনায়কের এই বার্তাটি দলের মধ্যে দৃঢ় বন্ধনকে তুলে ধরেছে যাকে মেসি একটি ‘পরিবার’ হিসেবে বর্ণনা করেছেন। মেসির পোস্ট সতীর্থদের  তাদের মনে করিয়ে  দিয়েছে যে স্পেনের বিপক্ষে চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, তাদের বন্ধন দৃঢ় থাকবে। এই পোস্টের পর ফুটবল প্রেমীরা বলছেন,  এই ফাইনালটিই হবে মেসির বিশ্বকাপ কেরিয়ারের শেষ ম্যাচ এবং সম্ভবত এই ম্যাচটির মাধ্যমেই তিনি তাঁর  আন্তর্জাতিক কেরিয়ারেরও ইতি টানবেন।  

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর