আফগানদের বিরুদ্ধে খেলবেন না লিটন, কী হল হঠাৎ?

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর আহত বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। সূত্রের খবর, তার পাঁজরে গুরুতর চোট লেগেছে, যা সারতে দু সপ্তাহ সময় লাগতে পারে। বিসিসি নির্বাচক প্যানেলকে মেডিক্যাল বিভাগ থেকে এইরকমই তথ্য দেওয়া হয়েছে বলে খবর। চোটের কারণে আফগানিস্তানের তিনটি ম্যাচ নিয়ে চলা টি-টোয়েন্টি সিরিজের দলে তাই থাকছেন না লিটন দাস। পরিবর্তে অধিনায়কের ভার যেতে পারে জাকির আলীর ওপর। এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি।

লিটনের খেলতে না পারার অর্থ হল টি-টোয়েন্টি দলে বদল আসছে। মেহেদী হাসান মিরাজের ওয়ানডে দলেও একাধিক পরিবর্তন দেখা যেতে পারে। শ্রীলঙ্কা সফরে থাকা নাঈম শেখ রয়ে যেতে পারেন। লিটন দাস বাদ পড়লে ওয়ানডে দলে হয়তো খেলবেন সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান।
এশিয়া কাপে ১৬ জনের দল নিয়ে খেলছে বাংলাদেশ। লিটনের জায়গায় তাই থাকবেন হয়তো সৌম্য সরকার বা আফিফ হোসেন। গতকাল এনসিএল টি-টোয়েন্টি ম্যাচে রান পেয়েছেন খুলনার এই দুই ব্যাটসম্যান। ১৮৫.২৯ স্ট্রাইক রেট ছিল তাঁদের। সৌম্য ৩৪ বলে করেছেন ৬৩ রান, মিডল অর্ডারে খেলতে নেমে আফিফ হোসেন করেন ৪৫ বলে ৫০ রান। স্ট্রাইক রেট ১১১.১১ হলেও ইনিংস গড়তে ভূমিকা রেখেছেন এই আফিফ।

বিসিবির কোচ মিজানুর রহমান বাবুলের মতে লিটনের বিকল্প হিসেবে নেওয়া যেতে পারে আফিফকে। অস্ট্রেলিয়ার সফরে চার নম্বরে ভাল ব্যাটিং করেছেন তিনি। ২,৩ এবং ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহির শারজাহতে হবে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে আবু ধাবিতে।  ৮, ১১ এবং ১৪ অক্টোবর মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে পাঁচ জন ক্রিকেটার হয়তো যোগ দেবেন ওয়ানডে দলে। তারা হলেন অধিনায়ক নিজে, তাঁর সঙ্গে নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং তনভীর ইসলাম

টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেলে আর সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরে আসবেন  শরিফুল ইসলাম, মহম্মদ সইফুদ্দিন, শেখ মেহেদী এবং নাসুম আহমেদ । দল ঘোষণার পর হয়তো চোট সাড়ানোর জন্য দেশে ফিরতে হবে লিটন দাসকে। বিসিবির একটি সূত্র মারফত খবর যে টি-টোয়েন্টি সিরিজের দল আজকেই ঘোষণা করা হবে। কাল বা পরশু দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন মিরাজরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে থেকেই দলের সঙ্গে রাখা হতে পারে তাঁদের। সমস্ত বিষয়টি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের উপর।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর