জ্বরে আক্রান্ত লিটন দাস, শ্রীলঙ্কার বিমান ধরতে পারেননি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দলের অন্যতম ব্যাটার এবং উইকেটরক্ষক লিটন দাসকে ছাড়াই এশিয়া কাপ খেলতে রবিবার দুপুরে কলম্বোয় উড়ে গেলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকি‍ৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, জ্বরের কারণে দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি লিটন। জ্বর থেকে সেরে উঠলেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। আগামিকাল সোমবার কিংবা পরের দিন মঙ্গলবার যেতে পারেন। জ্বর ছাড়া রক্তের পরীক্ষায় অন্য কিছু ধরা পড়েনি।   বিসিবির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, যদি দু-একদিনের মধ্যে লিটন জ্বর থেকে সেরে না ওঠেন তাহলে পরিবর্ত খেলোয়াড় পাঠানোর বিষয় ভাবা হবে।      

আগামী ৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ।প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এশিয়া কাপকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন সাকিব আল হাসানরা। তার কারণ, এখনও পর্যন্ত মোট ১৫ বার প্রতিযোগিতা বসেছে। কিন্তু বাংলাদেশ একবারও প্রতিযোগিতার শিরোপা জিততে পারেনি। ফলে সেই বদনাম ঘোচাতে চাইছেন চণ্ডিকা হাথরুসিংহের শিষ্যরা।

এদিন এশিয়া কাপ জেতার জন্য দেশবাসীর আশীর্বাদ চেয়েছেন দলের অন্যতম বোলার তাসকিন আমেদ। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘‘আমাদের প্রধান লক্ষ্য এশিয়া কাপের ফাইনাল খেলা। দলগতভাবে বড় সাফল্য হবে, যদি আমরা এশিয়া কাপের ফাইনালে যেতে পারি। কোনও অতিরিক্ত চাপ নিচ্ছি না। নিজেদের স্বাভাবিক খেলা খেলতে চাই। সবাই যদি নিজের সেরাটা দিতে পারে, তাহলে চ্যামপিয়ান হওয়া অসম্ভব নয়।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু