আম্পায়ারের সঙ্গে তর্ক করায় শাস্তি পেলেন লিটন দাস

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) আম্পায়ারের সঙ্গে তর্ক করায় শাস্তির মুখে পড়লেন টাইগার ব্যাটার-উইকেটরক্ষক লিটন দাস।  আচরণবিধি ভাঙায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

ঘটনার সূত্রপাত গত ২৬ ফেব্রুয়ারি। ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। উইকেটরক্ষক লিটনের একটি স্টাম্পিংয়ের আবেদন থার্ড আম্পায়ারের সঙ্গে পরামর্শ না করেই নাকচ করে দিয়েছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আর তাতেই মেজাজ হারান কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক। বেশ উত্তেজিতভাবে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় লিটনকে। পরে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন মাঠে এসে দলের অধিনায়ককে শান্ত করেন।

ম্যাচে অবশ্য রংপুরকে ৬ উইকেটে হারিয়ে বিপিএল ফাইনালে খেলার ছাড়পত্র জোগাড় করে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছিলেন ব্যাট হাতে জ্বলে ওঠা লিটন দাস। ম্যাচ শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের আচরণ নিয়ে রিপোর্ট জমা দেন মাঠে থাকা অন ফিল্ড আম্পায়াররা। ওই রিপোর্টের ভিত্তিতেই লিটনের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবির শৃঙ্খলারক্ষা কমিটি।

অন্যদিকে বিপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার মুখোমুখি হয়েছে তামিম ইকবালের বরিশাল ফরচুন এবং সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী