টি টোয়েন্টিতে টাইগারদের অধিনায়ক হলেন লিটন দাস

বাংলাদেশের নতুন T20 অধিনায়ক হলেন লিটন দাস। বহুদিন ধরেই বিস্তর আলোচনা চলছিল যে, এই সংস্করণের নেতৃত্ব পেতে পারেন লিটন দাস।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ জল্পনার অবসান! বাংলাদেশের নতুন T20 অধিনায়ক হলেন লিটন দাস। বহুদিন ধরেই বিস্তর আলোচনা চলছিল যে, এই সংস্করণের নেতৃত্ব পেতে পারেন লিটন দাস। অবশেষে জল্পনায় শিলমোহর পড়ল। ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। এবং আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে ‘T20’-তে সহঅধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে স্পিনার মেহেদী হাসানকে। রবিবার (৪ মে) বিকেলে বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন তাঁদের নাম ঘোষণা করতে পারেন বলে খবরে রয়েছে।

তবে মেহেদী হাসানকে সহ-অধিনায়ক করার কারণ জানতে চাওয়া হলে নাজমূল আবেদীন জানিয়েছেন, শুধুমাত্র এই দুটি সিরিজের জন্যই তাঁকে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এভাবে আরও কয়েকজনকে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য লিটন দাসকে বাংলাদেশের অধিনায়ক করা হয়েছিল। এছাড়াও তিনি ২০২১ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদিকে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ভবিষ্যৎ এখনও অস্পষ্ট, তার খেলার সুযোগ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক আপডেট নেই। মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, অন্যদিকে তৌহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং রকিবুল হাসানও দলে নেই। এমন পরিস্থিতিতে লিটন-ই শেষ ভরসা।

আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ স্কোয়াডের তালিকায় রয়েছেন, লিটন দাস (অধিনায়ক), মেহেদি হাসান (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

 

 

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

ভারতের ‘RAW’ প্রতিষ্ঠাতার জীবনী এবার বড়পর্দায়, মুক্তির দিনক্ষণ ঘোষণা করণ জোহরের

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?