রোহিত-শ্রেয়সের পর ডেথ ওভারে হর্ষিতের ঝোড়ো ব্যাটিং, জয়ের জন্য অস্ট্রেলিয়াকে করতে হবে ২৬৫

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজ ২৩ অক্টোবর। অ্যাডিলেড ওভালে খেলা হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে। আগে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেট হারিয়ে ৫০ ওভারে করেছে ২৬৪ রান। অস্ট্রেলিয়াকে জিততে হলে করতে হবে ২৬৫। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৭৩। শ্রেয়স আইয়ার এবং অক্ষর প্যাটেল করেছেন ৬১ ও ৪৪ রান। হর্ষিত রানা ১৮ বলে ২৪ রান করে অপারাজিত থাকেন।

পার্থে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতীয় দল হেরেছে। তাই, এই ম্যাচটি জেতা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টসে হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু শুরুটা হয় খুব খারাপ। মাত্র ১৭ রানে প্রথম ধাক্কা খায় ভারত। ৯ রান করে ফাস্ট বোলার জেভিয়ার বার্টলেটের বলে আউট হন অধিনায়ক শুভমন গিল। এরপর সেই ওভারেই বার্টলেটের হাতে হয় বিরাট নিধন। দ্বিতীয় ম্যাচেও কোহলি নিজেকে প্রমাণ করতে ব্যর্থ। এখান থেকে দায়িত্ব নেন রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ার। ১১৮ রানের জুটি গড়েন দুই ভারতীয় ব্যাটার। রোহিত শর্মা ৭৪ বল খেলে অর্ধশতরান পূরণ করেন। রোহিতের ওয়ান ডে কেরিয়ারের ৫৯তম পঞ্চাশ এটি। শ্রেয়স আইয়ার ৬৭ বলে হাফ সেঞ্চুরি করেন। জুটি ভাঙেন মিচেল স্টার্ক। প্রথমে রোহিতকে প্যাভিলিয়নে পাঠান তিনি। ৭টি চার এবং ২টি ছয় এসেছিল তাঁর ব্যাট থেকে। রোহিতের আউট হওয়ার কিছুক্ষণ পরেই শ্রেয়সও আউট হন।

তারপর থেকে ভারত একের পর এক উইকেট হারাতে থাকে। কেএল রাহুল (১১ রান), ওয়াশিংটন সুন্দর (১২ রান) এবং নীতীশ রেড্ডি (৮ রান) দ্বিতীয় ওয়ানডেতে সম্পূর্ণরূপে ব্যর্থ হন। অক্ষর প্যাটেলের ৪৪ রানের ইনিংস ভারতকে ২০০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে। প্রসঙ্গত, এই ম্যাচের জন্য ভারতীয় দলে কোনও পরিবর্তন আনা হয়নি। অস্ট্রেলিয়া তাদের একাদশে তিনটি পরিবর্তন এনেছিল। জশ ফিলিপের জায়গায় আলেক্স ক্যারে এবং নেথান এলিসের জায়গায় জেভিয়ার বার্টলেট দলে এলেন। এ ছাড়া ম্যাথু কুনেম্যানের বদলে খেলছেন অ্যাডাম জাম্পা।

অ্যাডিলেড ওভালে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সাম্প্রতিক সময়ে ছয়টি ওয়ানডে খেলা হয়েছে। তার মধ্যে ২টি ম্যাচে জয় পেয়েছে ভারত, আর ৪টিতে জয়ের শিরোপা নিয়ে গিয়েছে ক্যাঙ্গারুরা। ভারতীয় দল অ্যাডিলেড ওভালে মোট ১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছে। তার মধ্যে নয়টিতে জিতেছে এবং পাঁচটিতে হেরেছে। একটি ম্যাচ ড্র হয়েছে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে মোট ১৫৩টি ওয়ান ডে খেলা হয়েছে। তাতে অস্ট্রেলিয়া ৮৫টি ম্যাচ জিতেছে, ভারতের জয়ের ঝুলিতে এসেছে ৫৮টি। ১০টি ম্যাচ ড্র হয়েছে।

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

মঙ্গল-বৃহস্পতির যুতিতে নীচভঙ্গ রাজযোগ, অক্টোবরেই খুলবে ৪ রাশির জাতকদের ভাগ্য

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM