হেরেও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পা রাখল লিভারপুল

মঙ্গলবার রাতে ঘরের মাঠে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে অল রেডসরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগের ম্যাচে ইন্টার মিলানের কাছে হারতে হল লিভারপুলকে। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ১-০ ব্যবধানে পরাজিত হয়েছে অল রেডসরা। তবে প্রথম লেগে ২-০ ব্যবধানে জয় পাওয়ার জন্য দুই লেগ মিলিয়ে এগ্রিগেটে ২-১ ব্যবধানে জয়ী হলেন যুরগেন ক্লপের শিষ্যরা। যার ফলে ইউরোপের সেরা ক্লাব হওয়ার টু্র্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে তারা। প্রায় এক বছর পর নিজেদের ঘরের মাঠে অ্যানফিল্ডে হারের মুখ দেখল লিভারপুল।

গত বছরের ৭  মার্চ ফুলহ্যামের কাছে শেষবারের মতো হেরেছিল সালাহরা। তারপর থেকে ঘরের মাঠে টানা ২৮ মার্চ অপরাজিত ছিল তারা। গত মঙ্গলবার ইন্টার মিলানের বিরুদ্ধেও বল দখল এবং পজিশনের দিক থেকে এগিয়ে ছিল অল রেডসরা। কিন্তু মানে, জটারা গোলের দরজা খুলতে পারেননি। তবে এদিন ভাগ্যও সঙ্গ দেয়নি তাদের। পোস্ট এবং ক্রসবার বাধা হয়ে দাঁড়ায়। তিনটি শট প্রতিত হয়ে যায়। 

অন্যদিকে, ম্যাচের ৬১ মিনিটের মাথায় ইন্টারকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি শটে বল জালে জড়িয়ে দেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু তার মিনিট দু’য়েক পরই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টারের ফরোয়ার্ড অ্যালেক্সেস স্যাঞ্চেজ। এরপর দুই পক্ষই গোলের জন্য চেষ্টা চালালেও বল জালে জড়াতে পারেনি। 

 

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

গাছ থেকে ঝুলছে যুবকের দেহ, খুন না আত্মহত্যা, চাঞ্চল্য বালুরঘাটে

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কোটি টাকার সোনার গহনা, হিরের আংটি, গ্রেফতার ১

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের

প্লাস্টারের ব্যবস্থা নেই, ভাঙা পায়ে কার্ডবোর্ড বেঁধে চিকিৎসা সরকারি হাসপাতালে! কোথায় ঘটল?   

দক্ষিণ লেবাননে বিস্ফোরণে নিহত ২ ইজরায়েলি সেনা , আহত ৪

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৬, আহত একাধিক

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাবনায় বাংলার দুই শিল্প! চলতি মাসেই বঙ্গ সফরে নির্মলা, জানালেন শুভেন্দু

একাধিক টেবিল ফ্যান চালিয়ে শুকানো হচ্ছে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে, ভাইরাল ভিডিও