ঘরের মাঠে রাজস্থানকে হারাতে ঝাঁপাচ্ছে লখনউ, খেলতে পারে ময়াঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি : একের পর এক ম্যাচ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে রাজস্থান রয়্যালস শিবিরে। শনিবার রাজস্থান খেলতে নামছে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে। ঘরের মাঠে লখনউ কি পারবে রাজস্থানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে, এখন সেটাই দেখার। লখনউ যদি এদিনের ম্যাচ জিতে যায়, তাহলে পয়েন্ট টেবিলে কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে। 

রাজস্থান রয়্যালসের হয়ে গত ম্যাচে ফর্মে ফিরতে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়ালকে। গত ২২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান হাঁকিয়ে ম্যাচ জেতাতে দেখা গিয়েছে রাজস্থান রয়্যালসের বাঁহাতি ব্যাটসম্যানকে। পাশাপাশি গত কয়েক ম্যাচে ইতিমধ্যেই ফর্মে রয়েছেন জশ বাটলার, সঞ্জু স্যামসনকে। পাশাপাশি চোট সারিয়ে রাজস্থান রয়্যালসের প্রথম একাদশে ফিরেছেন সন্দীপ শর্মা। গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৮ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন সন্দীপ। এদিনের ম্যাচেও সন্দীপ সেই ফর্ম ধরে রাখতে পারবে কিনা, এখন সেটাই দেখার।

অন্যদিকে এদিন লখনউয়ের ম্যাচের আগে নেট প্র্যাকটিস করতে দেখা গিয়েছে ময়াঙ্ক যাদবকে। গত চারটি ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি ময়াঙ্ক। তবে এদিন ময়াঙ্ককে ফের খেলানো হতে পারে বলে জানা যাচ্ছে। ময়াঙ্ক যদি দলে ফেরেন, তাহলে তাঁকে যশ ঠাকুরের পরিবর্তে খেলানো হতে পারে। সম্প্রতি কয়েকটি ম্যাচে বাঁহাতি স্পিনার এম সিদ্ধার্থকে খেলানো হয়নি। তবে যদি প্রয়োজন হয়, তাহলে তাঁকে খেলানো হতে পারে বলেও জানা যাচ্ছে। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরমেন্স করতে দেখা গিয়েছে মার্কাস স্টোয়েনিসকে। এদিনের ম্যাচেও স্টোয়েনিসের পারফরমেন্স কেমন থাকে, এখন সেটাই দেখার।

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের