নাইট রাইডার্সের জার্সি গায়ে ফের নামছেন সাকিব আল হাসান

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের শুরুতে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন বাংলাদেশের জাতীয় ক্রিকেটার সাকিব আল হাসান। যদিও গত দু’বছর আইপিএলে খেলেননি তিনি। ফের একবার নাইট রাইডার্সের জার্সি গায়ে বাইশ গজে নামছেন তিনি। তবে না, কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরের হয়ে খেলছেন না বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। মেজর লিগ ক্রিকেটে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে মাঠে নামছেন সাকিব।

শুক্রবার ফ্র্যাঞ্জাইজির তরফে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের দলে যোগদানের বিষয়টি জানানো হয়েছে। ফেসবুকে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের তরফে দলের জার্সি গায়ে সাকিব আল হাসানের এক ছবি পোস্ট করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়েছে, ‘লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ওয়েলকাম সাকিব আল হাসান।’ ছবির নিচে লেখা হয়েছে, ‘আন্তর্জাতিক সাইনিং অ্যালার্ট। ২০২৪ সালের আসরের জন্য সাকিব আল হাসান এলএ নাইট রাইডার্সে যোগ দিয়েছেন।’ ছবির পোস্টে বাংলাও জুড়ে দেওয়া হয়েছে, তাতে লেখা হয়েছে, ‘শীঘ্রই দেখা হচ্ছে, সাকিব।’

আগামী মাসে অর্থা‍ৎ জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই বিশ্বকাপে অংশ নিতে এই মুহুর্তে আমেরিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শেষ হওয়ার চার দিনের মাথায় শুরু হবে এবারের মেজর লিগ ক্রিকেট। ৫ জুলাই প্রথম ম্যাচে মুখোমুখি হবে এমআই নিউইয়র্ক ও সিয়াটল ওরকাস। প্রথম দিনে মাঠে নামবে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও টেক্সাস সুপার কিংস। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সে সাকিব সতীর্থ হিসাবে পাচ্ছেন জেসন রয়, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসনদের মতো তারকা ক্রিকেটারদের।

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, ‘বোরখা পরা’ মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাইয়ের হাঁসুয়ার কোপে মর্মান্তিক পরিণতি শাশুড়ির, চাঞ্চল্য কৃষ্ণগঞ্জে

‘ভারতের চিকিৎসায় আস্থা নেই’, বিদেশযাত্রা নিয়ে অভিষেককে কটাক্ষ দিলীপ ঘোষের

বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক