টানা ১৩ বছর প্রথম ম্যাচে হার, KKR-এর বিরুদ্ধে জিতে ভাগ্য বদলাতে পারবে মুম্বই?

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের দ্বিতীয় ম্যাচে কেকেআরের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই খেলা ঘিরে চড়ছে পারদ। মুম্বইয়ে হওয়া ম্যচে হার্দিক পাণ্ড্যের টিম কি বদলাতে পারবে গত ১৩ বছরের প্রথম ম্যাচে হারের ধারা। এই চর্চা হচ্ছে ক্রিকেট মহলের অন্দরে। কারণ পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি টানা ১৩ বছর মরশুমের প্রথম ম্যাচে হেরে গিয়েছে। কেকেআরকে হারিয়ে সেই ধারা কি বদলাতে পারবে সেই দিকেই নজর থাকবে সকলের।

মুম্বই ইন্ডিয়ান্স (MI) সর্বশেষ ২০১২ সালে তাদের উদ্বোধনী ম্যাচ জিতেছিল। সেই সময়ে তারা সিএসকে-কে আট উইকেটে পরাজিত করে। অন্যদিকে ২০২৫ সালে প্রথম ম্যাচে এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে চার উইকেটে হেরে ১৩ বছর টানা প্রথম খেলায় হারের ধারা অব্যহত রেখেছিল। যে টিম পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছেন সেই দল কেন টানা ১৩ বছর প্রথম ম্যাচে জিততে পারেনি সেই উত্তর দলটির কোচ মাহেলা জয়াবর্ধনের কাছেও নেই। শনিবার সন্ধ্যায় এই নিয়ে কথা বলার সময় মুম্বইয়ের হেড কোচ বলেন, ‘এটা একটা বড় সমস্যা। কিন্তু আমাদের পক্ষে ভিন্নভাবে প্রস্তুতি নেওয়ার কোনো উপায় নেই। প্রথম ম্যাচেও জয়ের তাড়না আরও বাড়ানোর বিষয়ে আমি ছেলেদের সঙ্গে কথা বলেছি। আমাদের শুধু এটাই করার আছে।’

এক নজরে দেখে নিন ২০১৩ সাল থেকে কার কাছে কত রানে হেরেছে মুম্বই 

২০১৩ সালের আরসিবির কাছে দু’রানে হার

২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৪১ রানের হার।

২০১৫ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে হার।

২০১৬ সালে পুনের কাছে  ৯ উইকেটে হার

২০১৭ সালের পুনের কাছে ৭ উইকেটে হার 

২০১৮ সালের চেন্নাইয়ের কাছে এক উইকেটে হার

২০১৯ সালে দিল্লির কাছে ৩৭ রানে হার

২০২০ সালে চেন্নাইয়ের কাছে ৫ উইকেটে হার।

২০২১ সালে আরসিবির কাছে দুই কেটে হার

২০২২ সালে দিল্লির কাছে চার উইকেটে হার 

২০২৩ সালে আরসিবির কাছে ৮ উইকেটে হার

২০২৪ সালে গুজরাতের কাছে ৬ রানের হার

২০২৫ সালে চেন্নাইয়ের কাছে চার উইকেটে হার

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের