আমেরিকাকে হারিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস, মোবাইল নিয়ে নাচ কোচের

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিধর আমেরিকাকে পরাজিত করে কোয়ার্টারে নেদারল্যান্ডস।ম্যাচের ফলাফল ৩-১। আমেরিকাকে পরাজিত করার আনন্দে উল্লাসে মেতে উঠলেন কোচ ভ্যান গাল। হাতে থাকা দামি মোবাইল নিয়ে তিনি আনন্দ মেতে উঠলেন। নেদারল্যান্ডস প্রথম দল, যারা শেষ আটে পৌঁছে গেল। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই কোচ ভ্যান গাল উল্লাসে মেতে ওঠেন। ম্যাচের পর ডাকা হয়েছিল সাংবাদিক সম্মেলনে। সম্মেলনে ছিলেন ম্যানেজার এবং ডামফ্রাইস। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে ডামফ্রাইসকে চুম্বন করে ম্যানেজার।

নেদারল্যান্ডসের কোয়ার্টারে যাওয়া নিয়ে প্রথম থেকে একটি ধোঁয়াশা ছিল। কোচ নিজেও অনেকটাই অনিশ্চিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে সেটা তিনি জানাতে দ্বিধা করেননি। ভ্যান গাল বলেন, প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর ফুটবলারদের সঙ্গে কথা বলি। যদিও আমরা তখন দুই গোলে এগিয়ে। কিন্তু পরের অর্ধে আমেরিকা আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিলাম। খেলায় জয় পেয়েছি, সেটা একদিকে খুশির খবর। তবে গোল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া যেত। গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়। কিন্তু দল সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বিশ্বকাপের মতন এই ধরনের আন্তর্জাতিক ম্যাচে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলা মোটেই ভালো লক্ষ্মণ নয়। তবে তুলনামূলকভাবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আমাদের খেলা অনেকটাই ভালো। গোল ব্যবধান কম হলেও খেলায় শেষ পর্যন্ত জয় পাওয়ায় আমরা খুশি। পরবর্তী ম্যাচে যতটা সম্ভব ভুল কম করতে হবে।

আরও পড়ুন মেক্সিকোর কোচ তাতা মার্টিনোর ইস্তফা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা