সমীর রিজভির চওড়া ব্যাটে লখনউকে উড়িয়ে জয়ী দিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রথমে ব্যাট হাতে হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়েছিলেন বাঘা-বাঘা ব্যাটাররা। পরে বল হাতে দিশাহীন বোলিং করে গেলেন মোহাম্মদ শামিরা। ফলস্বরূপ দিল্লি ক্যাপিটালসের কাছে হার দিয়েই চলতি বছরের আইপিএল অভিযান শুরু করল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে ১৪১ রানেই গুটিয়ে গিয়েছিলেন ঋষভ পন্থরা। জবাবে সমীর রিজভি ও ত্রিস্তান স্টাবসের চওড়া ব্যাটে ভর করে ১৭.১ ওভারেই হাতে ছয় উইকেট রেখে জয় হাসিল করলেন অক্ষর পটেলরা।

বুধবার (১ এপ্রিল) লখনউয়ের একানা স্টেডিয়ামে টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল। মিচেল মার্শের সঙ্গে গোড়াপত্তন করতে নামেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তৃতীয় ওভারেই মুকেশ কুমারের থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করে যান মাত্র সাত রান। তিন নম্বরে নামা আইডেন মার্করামও বড় ইনিংস খেলতে পারেননি। হাত খুলে খেলতে শুরু করার আগেই আক্ষর পটেলের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। করেন ৮ বলে ১১। পরের ওভারেই টি নটরাজনের বলে ফিরে যান আয়ুষ বাদোনি (০)। মারকুটে ব্যাটার হিসাবে পরিচিত নিকোলাস পুরাণকে (৮) ফিরিয়ে জোর ধাক্কা দেন লুঙ্গি এনগিডি। একা কুম্ভ হয়ে লড়াই করা মিচেল মার্শকে (৩৫) ফিরিয়ে লখনউয়ের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন কুলদীপ যাদব। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে লখনউ।

ষষ্ঠ উইকেটে আব্দুল সামাদ ও এম চৌধুরী জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ১৪তম ওভারে বল করতে এসে এম চৌধুরীকে (১৪) ফিরিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। এর পর সামাদ ও শাহবাজ আমেদ জুটি বেঁধে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালান। ১৮তম ওভারে বল করতে এসে লখনউকে জোড়া ধাক্কা দেন টি নটরাজন। তৃতীয় বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সামাদ (৩৫)। শেষ বলে ফেরেন মোহাম্মদ শামি (১)। পরের ওভারে ফের ঋষভ পন্থদের জোড়া ধাক্কা দেন লুঙ্গি এনগিডি। তৃতীয় বলে ফেরান স্বদেশীয় আনরিখে নোখিয়েকে (০)। পরের বলে মহসিন খানকে (০)। মাত্র তিন রানে শেষ তিন উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় লখনউ। শাহবাজ আমেদ অপরাজিত থাকেন ১৫ রানে। দিল্লির হয়ে লুঙ্গি এনগিডি ২৭ রানে তিনটি এবং নটরাজন ২৯ রানে তিনটি উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ১৪২ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি। ইনিংসের প্রথম বলেই শূন্য রানে সাজঘরে ফেরেন কে এল রাহুল। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ফের বিপর্যয়। নীতীশ রানাকে ফিরিয়ে দেন মহসিন খান। কেকেআরের প্রাক্তনী করেন মাত্র ১৫

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক