ব্যাট হাতে ব্যর্থ পন্থ-মার্করামরা, দিল্লির বিরুদ্ধে ১৪১ রানেই গুটিয়ে গেল লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হলেন অধিনায়ক ঋষভ পন্থ, নিকোলাস পুরাণ, আয়ুষ বাদোনি ও আইডেন মার্করাম। খানিকটা লড়লেন মিচেল মার্শ। কিন্তু তা যথেষ্ট ছিল না। ফলস্বরূপ বুধবার (১ এপ্রিল) আইপিএলের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং অর্ডার। প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে ১৪১ রানেই থমকে গেল ঋষভ পন্থদের ইনিংস।

লখনউয়ের একানা স্টেডিয়ামে এদিন টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠান দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পটেল। মিচেল মার্শের সঙ্গে গোড়াপত্তন করতে নামেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তৃতীয় ওভারেই মুকেশ কুমারের থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করে যান মাত্র সাত রান। তিন নম্বরে নামা আইডেন মার্করামও বড় ইনিংস খেলতে পারেননি। হাত খুলে খেলতে শুরু করার আগেই আক্ষর পটেলের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। করেন ৮ বলে ১১। পরের ওভারেই টি নটরাজনের বলে ফিরে যান আয়ুষ বাদোনি (০)। মারকুটে ব্যাটার হিসাবে পরিচিত নিকোলাস পুরাণকে (৮) ফিরিয়ে জোর ধাক্কা দেন লুঙ্গি এনগিডি। একা কুম্ভ হয়ে লড়াই করা মিচেল মার্শকে (৩৫) ফিরিয়ে লখনউয়ের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দেন কুলদীপ যাদব। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে লখনউ।

ষষ্ঠ উইকেটে আব্দুল সামাদ ও এম চৌধুরী জুটি বেঁধে দলকে শতরানের গণ্ডি পার করিয়ে দেন। ১৪তম ওভারে বল করতে এসে এম চৌধুরীকে (১৪) ফিরিয়ে জুটি ভাঙেন কুলদীপ যাদব। এর পর সামাদ ও শাহবাজ আমেদ জুটি বেঁধে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালান। ১৮তম ওভারে বল করতে এসে লখনউকে জোড়া ধাক্কা দেন টি নটরাজন। তৃতীয় বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সামাদ (৩৫)। শেষ বলে ফেরেন মোহাম্মদ শামি (১)। পরের ওভারে ফের ঋষভ পন্থদের জোড়া ধাক্কা দেন লুঙ্গি এনগিডি। তৃতীয় বলে ফেরান স্বদেশীয় আনরিখে নোখিয়েকে (০)। পরের বলে মহসিন খানকে (০)। মাত্র তিন রানে শেষ তিন উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে ১৪১ রানেই গুটিয়ে যায় লখনউ। শাহবাজ আমেদ অপরাজিত থাকেন ১৫ রানে। দিল্লির হয়ে লুঙ্গি এনগিডি ২৭ রানে তিনটি এবং নটরাজন ২৯ রানে তিনটি উইকেট নিয়েছেন।

ফের অগ্নিগর্ভ দিল্লি, তলস্তয় মার্গে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের