কোচ-অধিনায়ক বদলেও সফল হয়নি , LSG- র ভাগ্য বদলাতে গোয়েঙ্কার নতুন কৌশল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আইপিএলে আত্মপ্রকাশের পর থেকেই আলোচনায় লখনৌ সুপার জায়ান্টস। একাধিক মরশুমে নজরকাড়া পারফরম্যান্স করলেও এখনও ট্রফির দেখা পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যেই একবার অধিনায়ক পরিবর্তন হয়েছে। আর ২০২৬ সালের আইপিএলের আগে বড় সিদ্ধান্ত নিল লখনৌ শিবির-বদলে গেল দলের লোগো।

ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন লোগো প্রকাশ করা হয়েছে। নতুন প্রতীকে রয়েছে একটি হাতির মুখ এবং তার উপরে সংক্ষিপ্ত আকারে ‘LSG’ লেখা। লক্ষণীয় বিষয়, এই লোগোর সঙ্গে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টের দল ম্যানচেস্টার সুপার জায়ান্টস-এর লোগোর মিল স্পষ্ট। সেই দলটির প্রতীকেও হাতির মুখ ও মুকুট ব্যবহার করা হয়েছে। ২০২৫ সালে আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান  সঞ্জীব গোয়েঙ্কা ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের ফ্র্যাঞ্চাইজি  ম্যানচেস্টার অরিজিনালস-এর শেয়ার কেনেন। পরবর্তীতে দলের নাম বদলে রাখা হয় ম্যানচেস্টার সুপার জায়ান্টস। মনে করা হচ্ছে, তাঁর মালিকানাধীন বিভিন্ন দলের ব্র্যান্ডিংয়ে ঐক্য আনতেই এই লোগো পরিবর্তনের সিদ্ধান্ত।

উল্লেখ্য, সঞ্জীব গোয়েঙ্কা ২০১৬ ও ২০১৭ সালে আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্ট ফ্র্যাঞ্চাইজির মালিক ছিলেন। পরে ২০২১ সালে তিনি লখনৌ ফ্র্যাঞ্চাইজ়ি কিনে নাম দেনসঞ্জীব গোয়েঙ্কা। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে তার দল ডারবান সুপার জায়ান্ট শুধু ক্রিকেট নয়, ফুটবল ক্ষেত্রেও রয়েছে তার উপস্থিতি। ইন্ডিয়ান সুপার লিগে অ্যাটলেটিকো ডি কলকাতার সূচনা করে পরে সেটিকে একীভূত করা হয় মোহনবাগান সুপার জায়ান্ট -এর সঙ্গে। ক্রিকেটে ‘সুপার জায়ান্টস’ ব্র্যান্ডকে এক ছাতার তলায় আনতেই কি এই লোগো বদল? ২০২৬ আইপিএলের আগে সেই জল্পনাই এখন তুঙ্গে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা