লজ্জার হার, প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কলকাতা

অসহায় সৈন্য দলের মতো লখনউয়ের সামনে বশ্যতা স্বীকার করে বসল কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: অসহায় সৈন্য দলের মতো লখনউয়ের সামনে বশ্যতা স্বীকার করে বসল কলকাতা নাইট রাইডার্স। আন্দ্রে রাসেল রুখে না দাঁড়ালে হয়তো ১০০ রানের গণ্ডিটাও পার করতে পারত না কেকেআর। কারণ, প্রতিপক্ষের বোলারদের দাপটে রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছিল দু’বারের চ্যাম্পিয়নরা। শুরুমাত্র অ্যারন ফিঞ্চ (১৪), আন্দ্রে রাসেল (৪৫) এবং সুনীল নারিন (২২) ছাড়া নাইটদের আর কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রান করতে পারেননি। গোটা ম্যাচজুড়ে চলল আইপিএলের মঞ্চে প্রথমবার খেলতে আশা লখনউ সুপার জায়ান্টসের দাপট।

১৯তম ওভারে শিভম মাভির ৩০ রান দেওয়াটা একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে গেল। ওই সময় তিনি যদি একটু বুঝে বোলিং করতেন তাহলে হয়তো লখনউ ১৭৬ রান স্কোরবোর্ডে তুলতে পারত না। যেই পিচে ১৫০ রান তাড়া করাটাই কঠিন একটা বিষয় হয়ে ওঠে। সেখানে নাইট বোলারদের ফিরে মেরে-মেরে সহজেই ১৭০ রানের গণ্ডি টপকে যান। আর সেটাই কাল হয়ে দাঁড়ায়।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং লাইনআপ। যার ফলে ৭৫ রানের হীর স্বীকার করল কলকাতা। সেই সঙ্গে প্লে-অফের  পুরোপুরি শেষ করে ফেলল নাইট  বিগেড। তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন আবেশ খান। 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের