‘তুমি কিংবদন্তি’, বিদায়ী ম্যাচের আগে সুনীলকে শুভেচ্ছা লুকা মদ্রিচের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শেষবারের মতন ভারতের জার্সিতে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী । আর মাত্র কয়েক ঘণ্টার পরেই ভারতীয় ফুটবলের একটি যুগের অবসান হতে চলেছে। বৃহস্পতিবারই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনেই জীবনের শেষ ম্যাচ খেলতে চলেছেন সুনীল ছেত্রী। তাই একদিকে যেমন বেদনা তেমনই ভেসে আসছে হাজার হাজার শুভেচ্ছা বার্তা। সুনীলকে শেষ ম্যাচের আগে শুভেচ্ছা জানালেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচও।

কি বললেন ক্রোয়েশিয়ার জনপ্রিয় ফুটবলার ?সোশ্যাল মিডিয়ায়  সুনীল ছেত্রীকে শুভেচ্ছা জানিয়ে লুকা মদ্রিচ লেখেন, ‘দেশের হয়ে তুমি আজ শেষ ম্যাচ খেলতে নামছ সুনীল । তোমার কেরিয়ার দুর্দান্ত।   ফুটবলের জগতে তুমি কিংবদন্তি। আর ভারতীয় ফুটবলারদের বলতে চাই, সুনীলের শেষ ম্যাচ তোমরা স্মরণীয় করে রাখো। অধিনায়কের জন্য তোমরা জিতে মাঠ ছাড়ো। ম্যাচের জন্য রইল শুভেচ্ছা।‘ বলা বাহুল্য, কয়েক মাস আগেই রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ক্রোয়েশিয়ার ফুটবলার লুকা মদ্রিচ ।  আর তাঁর কাছ থেকে এই শুভেচ্ছা বার্তা পর ধন্যবাদ জানান ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ । তিনি লেখেন,’ লুকাকে জানাই ধন্যবাদ । আমাদের দেশ ও অধিনায়ককে গর্বিত করার জন্য নিজেদের যথাসাধ্য চেষ্টা করব আমরা।‘

উল্লেখ্য, এদিন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে নামছে ভারত। আর এই ম্যাচেই শেষবার খেলতে চলেছে সুনীল ছেত্রী। তাই  আজকের ম্যাচে জীবনের সেরাটাই দিতে চলেছেন কিংবদন্তি ফুটবলার।

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের