T20: স্কোয়াডে শামি না থাকায় বিস্মিত মদনলাল

তিন স্পিনার রাখা নিয়ে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াডে মহম্মদ শামিকে না নেওয়ায় বিস্মিত মদন লাল।

মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তিনি বলেন, শামি বড় মাপের একজন ম্যাচ বোলার। আর যে কোনও টুর্নামেন্টে দলের জয়ের ক্ষেত্রে বোলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিপক্ষকে বড় রানের সামনে দাঁড় করিয়ে দিলেও স্কোয়াডে ভালো বোলার না থাকলে সেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ভারত আসন্ন টি টোয়েন্টি টুর্নামেন্টের জন্য স্কোয়াডে তিনজন স্পিনার নিয়েছে। আমার মনে হয় না, স্পিনার দিয়ে খুব একটা লাভ হবে। একদিন বা দুইদিন বা পিচ স্পিনারের অনুকূলে হলে একটা সুবিধে হবে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শামিকে আর টি-টোয়েন্টি ফরম্যাটে নামায়নি বোর্ড।তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে ফিরিয়ে আনা হয়েছিল। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। যার অর্থ, খেলার সুযোগ না থাকলেও স্কোয়াডের সঙ্গে তিনি সফরে যেতে পারবেন। মদনলালের মতে, শামি সেই বোলার যে প্রথম তিন ওভারেই উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। তবে যশপ্রীত বুমরাহ এবং হর্ষল প্যাটেলকে স্কোয়াডে রাখায় খুশি।

বিরাট কোহলি প্রসঙ্গে মদনলাল বলেছেন, ও ফর্মে ফেরার চেষ্টা করছে। হয়তো সময় লাগবে। ভারতের ব্যাটিং অর্ডার বেশ ভালো। এই স্কোয়াড প্রতিপক্ষকে চ্যালেঞ্জের সামনে ফেলে দিতে পারে। তবে এশিয়াকাপে ভারত যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, সেটা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের কাজে লাগাতে হবে। আশা করব ভারত চ্যাম্পিয়ন হবে।

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের