পোশাক বিধি লঙ্ঘন করায় শাস্তির মুখে কার্লসেন, বাদ গেলেন দাবা চ্যাম্পিয়নশিপ থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি : পোশাক বিধি লঙ্ঘন করায় ‘অযোগ্য’ ঘোষিত হলেন র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। যা নিয়ে হইচই দাবা পাড়ায়। শুক্রবার ড্রেস কোড নিয়ে কার্লসেনকে সতর্ক করেন দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে।কিন্তু এরপরেও পরনের জিনস প্যান্ট পাল্টাতে চাননি কার্লসেন।আর তাতেই অযোগ্যের তকমা পেলেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই দাবাড়ু। শুধু তাই নয় ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে ওয়ার্ল্ড ব্লিটৎজ চ্যাম্পিয়নশিপ। অযোগ্য তকমা পাওয়ার পর তা থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন দাবায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়ন। এই নিয়ে ফিদে এক বিবৃতিতে জানিয়েছে, ‘ম্যাগনাস কার্লসেন জিনস পরে পোশাকের নীতিমালা ভেঙেছেন, যেটা এই ইভেন্টে দীর্ঘ কালীনভাবেই আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ।

নিয়ম ভাঙার বিষয়ে দাবা নিয়ন্ত্রক সংস্থার প্রধান বিচারক জানিয়েছেন, কার্লসেনকে ২০০ ডলার জরিমানা করা হয়েছে। পোশাক পাল্টানোর অনুরোধও জানানো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে কার্লসেন তা প্রত্যাখ্যান করেছেন, যার ফলে ৯ম রাউন্ডে(খেলায়)তাকে নেওয়া হয়নি। এই সিদ্ধান্ত পক্ষপাতহীন এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য।কারোর জন্য ব্যতীক্রম নয়।’

এই নিয়ে মুখ খুলেছেন কার্লসেন।তিনি জানিয়েছেন,‘আমি তাঁদের বলেছিলাম আগামীকাল পাল্টাব…কিন্তু তাঁরা আমার কথা শুনতে চায় নি। তাঁদের কথায় তোমাকে এখনই পাল্টাতে হবে। আমার জন্য এটা নীতিগত ব্যাপার। সত্যি বলতে, এত পাত্তা দেওয়ার মতো বয়সও আমার নেই। আমি হয়তো অন্য কোথাও যাব, যেখানে পরিবেশটা খুব ভালো রয়েছে।’

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫