প্রিমিয়ার লিগে হেরেই চলেছে ম্যান সিটি, হল্যান্ডরা এবার হারলেন অ্যাস্টন ভিলার কাছে

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দুঃসময় যেন কিছুতেই কাটছে না ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। শনিবার রাতে অ্যাস্টন ভিলার কাছেও হেরে গেল পেপ গার্দিওয়ালার শিষ্যরা। খেলার ফল ২-১। এদিনের হারের ফলে ১৭ ম্যাচে ৮ জয়, ৩ ড্র ও ৬ হারে ২৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লীগের তালিকায় ছয় নম্বরে রয়েছে টানা চার বারের চ্যাম্টিয়নরা।  শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২ ম্যাচ বেশি খেলেও ৯ পয়েন্টে পিছিয়ে আর্লিং হল্যান্ডরা।

এদিন ভিলা পার্কে ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে ঝাঁপিয়ে পড়ে অ্যাস্টন ভিলার ছেলেরা। আর তাতেই নড়বড়ে দেখায় সিটির রক্ষণ ভাগকে। ভিলার দুটি নিশ্চিত গোল রুখে দিয়ে সিটিকে চরম লজ্জার হাত থেকে বাঁচান গোলরক্ষক স্টেফান ওর্তেগা। শুরুর ধাক্কা সামলে ম্যাচে ফেরার চেষ্টাও চালিয়েছিলেন গার্দিওয়ালার শিষ্যরা। পাল্টা আক্রমণও শানিয়েছিলেন। কিন্তু ম্যাচের  ১৬ মিনিটে জন দুরান সিটির জালে বল জড়িয়ে ভিলাকে এগিয়ে দেন। গোল খাওয়ার পরে তেড়েফুঁড়ে ওঠেন হল্যান্ডরা। তবে বলের দখল রেখে আক্রমণে গেলেও কাঙ্খিত গোলের দেখা পাননি। উল্টোদিকে এগিয়ে যাওয়ার পরে উজ্জীবিত হয়ে আক্রমণ শানাতে থাকেন জন দুরান-মর্গান রজার্সরা। তবে প্রথমার্ধে কোনও পক্ষই আর গোল করতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অ্যাস্টন ভিলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করেন ভিলার খেলোয়াড়রা। পক্ষান্তরে অনেকটাই ছন্নছাড়া লাগছিল সিটিকে। শুরুতেই সিটির গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়েছিলেন ভিলার এক খেলোয়াড়। কিন্তু অফসাইডের জন্য ওই গোল বাতিল করা হয়। তবে সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৬০ মিনিটে নিশ্চিত দ্বিতীয় গোল খাওয়ার হাত থেকে রক্ষা পায় পেপ গার্দিওয়ালার দল।  মর্গান রজার্সের নেওয়া শট গোল পোস্টে লেগে প্রতিহত হয়। ৬৫ মিনিটে দুর্দান্ত আক্রমণ থেকে জন ম্যাকগিনের কাছ থেকে বল পেয়ে গোল করেন রজার্স। ২-০ গোলে পিছিয়ে পড়ার পরে কার্যত হাল ছেড়ে দেয় সিটির খেলোয়াড়রা। সংযুক্তি সময়ের তিন মিনিটের মাথায় গোল করে ব্যবধান কমান ফিল ফোডেন। তাতে লাভ হয়নি। ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় টানা চার বারের লিগ চ্যাম্পিয়নদের।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি