ডাক পেলেন না শুভাশিস বসুরা, মালয়েশিয়া ম্যাচে কারা খেলবেন ভারতীয় দলে ?

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ  মালয়েশিয়ার সঙ্গে ফিফা আন্তর্জাতিক  প্রীতি ম্যাচ খেলবে ভারত। হায়দ্রাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে এই ম্যাচটি হবে ১৮ নভেম্বর। আর সেই ম্যাচের আগেই  ফুটবলারের তালিকা প্রকাশ করলেন দলের প্রধান কোচ মানোলো মার্কেজ । সেই তালিকায় রয়েছে প্রায় ২৬ জন খেলোয়াড়ের নাম।

সেখানে দেখা গিয়েছে খেলোয়াড়দের তালিকায় নেই মহেশ সিংহ, সাহাল আবদুল সামান, শুভাশিস বসুর। তবে সেই তালিকায় প্রথমবার নাম এল চেন্নাইয়িন এফসির প্রতিভাবান ফরোয়ার্ড ইরফান ইয়াদওয়াদ। শুধু তাই নয় সুযোগ পেয়েছেন মোহনবাগানের  গোলরক্ষক বিশাল কায়েথ।  এছাড়াও ফিফা আন্তর্জাতিক  প্রীতি ম্যাচ খেলবেন কলকাতার দুই প্রধানের ( মোহনবাগান এবং ইষ্টবেঙ্গল)  সাত জন ফুটবলার ।

উল্লেখ্য, স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর যে তিনটি ম্যাচ হয়েছে, তার মধ্যে একটিও জিততে পারেনি ভারত।  তবে মার্কেজ প্রাথমিক দলে তিন জন গোলরক্ষককে রেখেছেন। তাঁরা হলেন অমরিন্দর সিংহ, গুরপ্রীত সিংহ সান্ধু এবং বিশাল কাইথ।ডিফেন্ডার হিসাবে আছেন-   আকাশ সাঙ্গওয়ান, আনোয়ার আলি, আশিস রাই, চিংলেনসানা সিংহ, হমিংথানমাউইয়া রালতে, মেহতাব সিংহ, রাহুল ভেকে, রোশন সিংহ নাওরেম, সন্দেশ ঝিঙ্গান।এছাড়াও ছয়জন স্ট্রাইকার হিসাবে ভারতীয় দলে  রয়েছেন লালরিনডিকা, ইরফান, ফারুখ চৌধুরি, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, মনবীর সিংহ এবং বিক্রম প্রতাপ সিংহ।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর