Paris Olympics 2024: পরপর দুটি পদক জিতে শুটিংয়ের এবার তৃতীয় লক্ষ্যে মনু

ভারতীয় জুটি কোরিয়ার লি ওনহো এবং ওহ ইয়ে জিনকে ১৬-১০-এ পরাজিত করে এই অলিম্পিকে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছে। এরপর তাঁর সামনে রয়েছে ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরপর দুটি মেডেল জিতে ইতিহাস গড়ার লক্ষ্যে এখনও অবিচল শুটার মনু ভাকের। ইতিমধ্যেই তাঁর হাত ধরে শ্যুটিংয়ে দু দুটি পদক এসেছে ভারতে। গত রবিবার (২৮ জুলাই) প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে তৃতীয়স্থান অধিকার করে ভারতকে ১২ বছর পর শুটিংয়ে ব্রোঞ্জ এনে দিয়েছেন ২২ বছর বয়সী শুটার মনু ভাকের। এখানেই শেষ নয়, তাঁর দাপট। মঙ্গলবার (৩০ জুলাই) সঙ্গী অলিম্পিয়ান সরবজ্যৌৎ সিং-এর সঙ্গে ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে যৌথভাবে লড়ে দেশকে আরও একটি ব্রোঞ্জ পদক এনে দিলেন মনু, সরবজ্যোৎ সিং দুজনেই। আর এই মেডেল জেতার পরেই মনু ভারতের ১২৪ বছরের রেকর্ড একেবারে ভেঙে দিলেন।

১৯০০ সালে ব্রিটিশ শাসনাধীন ভারতে একই অলিম্পিক্স অভিযানে ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে দু দুটি পদক পেয়েছিলেন নরম্যান প্রিচার্ড। তিনি অলিম্পিকে ২০০ মিটার স্প্রিন্ট এবং ২০০ মিটার হার্ডলেসে রৌপ্য পদক জিতেছিলেন।এরপরে অলিম্পিক্সে আর কেউ তেমন পদক পাননি একই অভিযানে। অবশেষে ১২৪ বছর পর অলিম্পিক্সে র একই অভিযান থেকে ২ টি পদক এনে ভারতের নয়া ইতিহাস হরিয়ানার মনু। তবে মনুর কৃতিত্ব এখানেই শেষ নয়। এবার ২৫ মিটার এয়ার পিস্তলের শুটিংয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন মনু। আর এতে জিতলে তিনি ভারতকে আন্তর্জাতিক স্তরে আরও এক ধাপ এগিয়ে দেবেন। তবে মনু ভাকের এই ইভেন্টে স্বর্ণপদক জয়ের সুযোগ রয়েছে। মনু ভাকের স্বাধীনতার পর প্রথম ভারতীয় ক্রীড়াবিদ, যিনি একই অলিম্পিকে দুটি পদক জিতেছেন, ৩০ জুলাই প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দল বিভাগে সরবজোত সিং-এর সঙ্গে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছেন তিনি। ভারতীয় জুটি কোরিয়ার লি ওনহো এবং ওহ ইয়ে জিনকে ১৬-১০-এ পরাজিত করে এই অলিম্পিকে দেশকে দ্বিতীয় পদক এনে দিয়েছে। এরপর তাঁর সামনে রয়েছে ২৫ মিটার এয়ার পিস্তল ইভেন্ট। এত জিতলে তিনি অলিম্পিক্সে হ্যাটট্রিক করবেন। এই ইভেন্টের প্রতিযোগিতাগুলি ২ আগস্ট থেকে শুরু হবে।

দ্বিতীয়বার ব্রোঞ্জ পদক জেতার পর মনু জানিয়েছেন, ‘আমি খুব গর্বিত বোধ করছি। শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা প্রতিপক্ষ দলের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের নিজেদের পারফরম্যান্স আমাদের সঙ্গে ছিল। আমি এবং আমার সঙ্গী আমাদের সেরাটা দিয়েছি এবং শেষ অবধি লড়াই ছেড়ে দেইনি।’ এদিকে ব্যক্তিগত বিভাগে ব্যর্থ হওয়ার পর ভালো পারফরম্যান্সের জন্য অনেক চাপের মধ্যে ছিলেন আম্বালার শুটার সরবজোত। তিনিই বললেন, ‘ভালো লাগছে। প্রতিযোগিতাটি খুব কঠিন ছিল এবং অনেক চাপ ছিল। মানু তার পিস্তলে ত্রুটির কারণে টোকিও অলিম্পিকের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। কিন্তু এখানে দুটি পদক জিতে প্রতিটি ক্ষত সারিয়েছেন তিনি।’

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের