যুবভারতীতে দুর্বল ওড়িশাকে উড়িয়ে লিগ টেবিল শীর্ষে মোহনবাগান

Share:

নিজস্ব প্রতিনিধি: ম্যাচের আগে প্রশাসনিক টানাপোড়েন, কিন্তু মাঠে নামার পর সেই সব বিতর্ককে যেন মুহূর্তে ভুলিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। দর্শকদের উপস্থিতিতেই দুরন্ত ফুটবল খেলল সবুজ-মেরুন ব্রিগেড। শুক্রবার (৬ মার্চ) যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফ সি-কে ৫-১ গোলে হারিয়ে দিলেন ম্যাকলারেনরা। এই জয়ের ফলে টানা তিন ম্যাচে জিতে আইএসএলের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগান। তিন ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে রয়েছে জামশেদপুর এফসি। অন্যদিকে এ বারের আইএসএলে এখনও পর্যন্ত এর আগে দুই ম্যাচ খেলেছে ওড়িশা। প্রথম ম্যাচে ইন্টার কাশির-র বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং দ্বিতীয় ম্যাচে চেন্নাইন এফিস-র বিরুদ্ধে ১–১ ড্র করেছিল তারা। সীমিত শক্তির দল নিয়ে এই মরশুমে মাঠে নেমেছে ওড়িশা, যেখানে তাদের দলে মাত্র একজন বিদেশি ফুটবলার রয়েছে।

ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিল মোহনবাগান। বাঁদিক থেকে শুভাশিসের জোরালো শট হেড করে জালে জড়িয়ে দেন ম্যাক্লারেন। সেই গোলেই ১–০ ব্যবধানে এগিয়ে যায় সবুজ-মেরুন শিবির। গোলের পরই দুই দলই আক্রমণাত্মক হয়ে ওঠে। ১৬ মিনিটে হলুদ কার্ড দেখেন ডিমি এবং ১৭ মিনিটে হলুদ কার্ড দেখেন ইশাক। ম্যাচের ২৪ মিনিটে ডিমির শট থেকে লিস্টনের সহযোগিতায় দ্বিতীয় গোলটি করে আবারও দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। তখন স্কোরলাইন ২–০। এরপর ৪২ মিনিটে রড্রিকের গোলে ব্যবধান আরও বাড়ায় মোহনবাগান। যদিও ঠিক পরের মিনিটেই ওড়িশার হয়ে একটি গোল শোধ করেন রহিম আলী। কিন্তু সেই গোল শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে সাহায্য করতে পারেনি ওড়িশাকে। অতিরিক্ত সময়ের ৪৬ মিনিটে ডানদিক থেকে লিস্টনের-র মাইনাস পাস থেকে নিজের তৃতীয় গোলটি করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ম্যাকলারেন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করে মোহনবাগান। গোল সংখ্যা বাড়াতে মোহন ব্রিগেডে একাধিক বদল আনেন কোচ লোবেরা ৬০ মিনিটের মাথায় মাঠে নামায় মানবির ও টমকে। পিছিয়ে থাকেনি ওড়িশাও, ৬০ মিনিট ও ৭২ মিনিটের মাথায় দুটি বদল করেন কোচ গোপালকৃষ্ণান। খেলা চলাকালীন ৮৭ মিনিট পর্যন্ত ২৯,৭৭৭ দর্শক নিরাশ থাকলেও ৮৮ মিনিটে ম্যাকলারেনের চতুর্থ গোলে ব্যবধান ৫-১ করে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল বাগান ব্রিগেড। এই জয়ের ফলে আইএসএলের শুরুর দৌড়ে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করল সবুজ-মেরুন শিবির। অন্যদিকে টানা দুই ড্রয়ের পর এবার প্রথম হার হজম করতে হল ওড়িশাকে।

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে দেখা করে কী চেয়েছেন? নিজেই সবটা জানালেন হুমায়ুন কবীর

মর্মান্তিক! উত্তরপ্রদেশে বাড়ি ভেঙে একই পরিবারের ৬ সদেস্যর মৃত্যু

লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

মালদহে ফের উদ্ধার টাকার পাহাড়! জাতীয় সড়কের ধারে চলছে গোনার কাজ, আটক ২

বিলাসবহুল জীবনযাপন ও পার্টির খরচ জোগাতে প্রেমিককে নিয়ে পিসিকে খুন বিবাহিত ভাইঝির

জমি-দুর্নীতি মামলায় স্বস্তি মিলল না হাইকোর্টে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আপ্তসহায়ক

আমেরিকায় রক্তাক্ত পারিবারিক সংঘর্ষে নিহত ৩, আহত ১

স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিন, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে প্রস্তাব রাজ্য বিজেপির

‘মানুষ হত্যা করতে চাই না, ইরানের সঙ্গে সমঝোতা চাই’, বিরাট মন্তব্য ট্রাম্পের

ঘূর্ণাবর্তের জেরে বদলাচ্ছে আবহাওয়া, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে জারি সতর্কতা

হাসিনাকে সাংবাদিক বৈঠক করতে দেওয়ায় দিল্লির উপরে তেলেবেগুনে চটেছেন তারেক রহমান

অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, বিপর্যস্ত ১.৬ লক্ষের বেশি মানুষ

জেলের মধ্যে চাই পিৎজা-নরম বিছানা, দাবি নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত বন্দির

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল মালদহ, আগুনে ঝলসে গুরুতর আহত শিশু-সহ ৭