পঞ্জাব কিংসের নয়া অধিনায়ক ময়াঙ্ক আগারওয়াল

সোমবার সেই বিষয়ে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি। আগেই রাহুলের অনুপস্থিতিতে প্রীতির দলের অধিনায়কের আসনে বসেছিলেন ময়াঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইপিএলে ভারতীয় খেলোয়াড়দের অধিনায়ক বানানোর দিকেই ঝুঁকছে সমস্ত ফ্র্যাঞ্চাইজি। এর আগে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হয় শ্রেয়স আইয়ারকে। এবার আরও এক তরুণ তুর্কিকে অধিনায়ক বানানো হয়েছে। প্রীতি জিন্টার ‘কিং ইলেভেন পঞ্জাবে’ অধিনায়কের দায়িত্ব সামলাবেন ময়াঙ্ক আগারওয়াল। সোমবার সেই বিষয়ে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি। আগেই রাহুলের অনুপস্থিতিতে প্রীতির দলের অধিনায়কের আসনে বসেছিলেন ময়াঙ্ক। এবারের আইপিএলের নিলামে রাহুল বেড়িয়ে যাওয়ায় সেই গুরুদায়িত্ব পড়ল তাঁর কাঁধে।

রাহুল চলে যাওয়ায় পঞ্জাবে নেতৃত্ব কে দেবেন সেই বিষয়ে জল্পনা শুরু হয়। নিলামে শিখর ধাওয়ানকে কেনায় সকলের সন্দেহ ছিল হয়ত ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’কে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হবে। কিন্তু অধিনায়ক হিসেবে শিখরের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ। সেই কথা মাথাতে রেখেই কিংস ইলেভেনের কোচ অনিল কুম্বলে অধিনায়কের আসনে বসিয়েছেন ময়াঙ্ক আগারওয়ালকে। ক্যাপ্টেন ঘোষণা করতে সময় নিলেও, শেষ অবধি মায়াঙ্ককেই বেছে নিল পঞ্জাব টিম ম্যানেজমেন্ট। ময়াঙ্ককে প্রীতির দলের নতুন নেতা করার পর পঞ্জাবের হেড কোচ অনিল কুম্বলে জানিয়েছেন, ‘মায়াঙ্ক ২০১৮ সাল থেকে এই দলের এক অবিচ্ছেদ্য অংশ। এবং গত দুই বছর ধরে নেতৃত্ব গোষ্ঠীরও একটা অবিচ্ছেদ্য অংশও। সদ্য শেষ হওয়া নিলামে আমরা যে নতুন স্কোয়াড নির্বাচন করেছি তাতে উত্তেজনাপূর্ণ তরুণ প্রতিভা এবং অসামান্য অভিজ্ঞ খেলোয়াড়ও রয়েছে।’

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের