দুর্দান্ত কামব্যাক করা সানরাইজার্সের সামনে মায়াঙ্কের পঞ্জাব

রীতিমতো জমে উঠেছে এবারের আইপিএল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমতো জমে উঠেছে এবারের আইপিএল। চেন্নাই এবং মুম্বই বাদে সবকটি দলই লড়াই দিচ্ছে। সবকটি দলই এখনও পর্যন্ত প্লে-অফে যাওয়ার দৌড়ে রয়েছে। তার উপর আজ হল সুপার সানডে, অর্থাৎ ক্রিকেট প্রেমীরা গতকালের পর এদিনও দু’টি ম্যাচ দেখতে পাবে। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মায়াঙ্ক আগারওয়াল বনাম কেন উইলিয়ামসন দ্বৈরথ দেখার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। দুই দলই এই মুহূর্তে ৬ পয়েন্টে রয়েছে। যার ফলে রয়েছে একে অপরকে ছাড়িয়ে পয়েন্ট টেবিলের উপরে ওঠার সুযোগ। গত ম্যাচে পঞ্জাব হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। যারা কিনা হল আইপিএলের সবথেকে সফল দল। তবে এবারের টুর্নামেন্টে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির অবস্থা খুবই খারাপ। এখনও পর্যন্ত একটাও জয়ের মুখ দেখতে পায়নি তারা। পাশাপাশি, গত শুক্রবার কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ।

ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই অনবদ্য পারফরম্যান্স করছে পঞ্জাব কিংস। ওপেনার শিখর ধাওয়ান শুরু থেকেই রান করছেন। মুম্বই ম্যাচে রানে ফিরেছেন অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালও। সেই সঙ্গে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন লিয়াম লিভিংস্টোন এবং জনি বেয়ারস্টোরা। তরুণ উইকেট রক্ষক জিতেশ শর্মাও নজর কেড়েছেন। তবে বোলিং বিভাগ নিয়ে চিন্তা থেকে যাচ্ছে। কারণ, কাগিসো রাবাডা ছাড়া আর কেউ তেমনভাবে ধারাবাহিকতা দেখাতে পারছেন না।

অন্যদিকে, নাইটদের বিরুদ্ধে ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে সানরাইজার্স। বোলিং-ব্যাটিং উভয় বিভাগেই টিম ম্যানেজমেন্টকে ভরসা জুগিয়েছিল কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। পেসার উমরান মালিকের গতি অরেঞ্জ আর্মির একটা আলাদা অস্ত্র হয়ে উঠেছে। আর নটরাজনের বলও বেশ নির্ভরতা দিচ্ছে। আর ব্যাটিং বিভাগে রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করামদের ফর্ম অনেকটাই নিশ্চয়তা তৈরি করতে সক্ষম হয়েছে। গত ম্যাচে রান পাননি ওপেনার অভিষেক শর্মা। পঞ্জাবের বিরুদ্ধে রানে ফেরাটাই লক্ষ্য থাকবে তাঁর।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার