সেরা হয়ে মেসিকে ধন্যবাদ জানালেন সতীর্থ এমবাপ্পে

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও শেষ হয়নি ফরাসি লিগে পিএসজি-র সফর। হাতে বাকি রয়েছে একটি ম্যাচ। তার আগেই অবশ্য খেতাব জয় নিশ্চিত করে ফেলেছেন এমবাপ্পে-মেসিরা। নির্বাচিত হয়ে গিয়েছেন লিগের সেরা খেলোয়াড়রাও। চলতি মরশুমে সেই সেরাদের তালিকাতেই রয়েছেন পিএসজি-র স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। গত রবিবারই তাঁর হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কারও তুলে দেওয়া হয়।

এই পুরস্কার পাওয়ার পরই ফরাসি তারকা কৃতজ্ঞতা জানালেন ক্লাব দলে তাঁরই সতীর্থ আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসিকে। শুভেচ্ছা বার্তায় এমবাপ্পে বলেন, আমার এই সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পিছনে অবশ্যই লিওর সাহায্য আছে। প্রতিটি খেলোয়াড়ের মতো মেসি আমাকে যথেষ্ট সাহায্য করেন।

উল্লেখ্য, এই মুহূর্তে ২৮টি গোল করে এমবাপ্পে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবার ওপরে থাকলেও, তাঁর ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছেন আলেকান্দ্রে লাকাজেত। তাঁর ঝুলিতে রয়েছে ২৭টি গোল। এরপর ২৪টি গোল করে তৃতীয় স্থানে আছেন ডেভিড জোনাথেন।

আরও জানতে পড়ুন: পাকিস্তানকে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়ার পরামর্শ আইসিসির

মেসির সঙ্গে এই মরশুম অবধিই পিএসজি-র চুক্তি রয়েছে। তারপর তিনি আর পিএসজি-তে থাকবেন কি না তা নিয়েও জলঘোলা শুরু হয়েছে বিস্তর। তবে এখনও পর্যন্ত লিও কোন দলের জার্সি গায়ে তুলবেন তা চূড়ান্ত হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, মেসির আরবের ক্লাবের পাশাপাশি অফার রয়েছে তাঁর পুরনো ক্লাব বার্সারও।

এখন দেখা যাক শেষ পর্যন্ত আর্জেন্টিনার দলনেতা কোথায় যোগ দেবেন। তবে পিএসজি-তে তিনি আর থাকতে রাজি নন এমনটাই জানা যাচ্ছে। যা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। একান্তই যদি পিএসজি-তে মেসি না থাকেন, তাহলে মেসি-এমবাপ্পে ঝলকানি দেখা থেকে বঞ্চিত হবেন ফুটবলপ্রেমীরা।

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের