ক্রিকেট মাঠেই মর্মান্তিক মৃত্যু আম্পায়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ১৫ এপ্রিল অনূর্ধ্ব-১৯ ভামা কাপের একটি ম্যাচে আম্পায়ারিং করার সময় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশবনের (এমসিএ) আম্পায়ার প্রসাদ মালগোঙ্করের আকস্মিক মৃত্যু হয়। খেলা চলাকালীন সময়েই মাঠের মধ্যে তিনি পড়ে গিয়েছিলেন। মৃত্যুকালে প্রসাদ মালগোঙ্করের বয়স হয়েছিল ষাট। ক্রস ময়দানের সুন্দর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে কেআরপি একাদশ সিসি এবং ক্রিসেন্ট সিসি-র মধ্যে খেলার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

খেলার ১১তম ওভারের সময় স্কয়ার লেগে দায়িত্বে থাকা মালগোঙ্কর হঠাৎ করে মাঠের মধ্যে পড়ে যান। খেলা শুরু হওয়ার আগে তিনি অসুস্থ বোধ করছেন একথা জানিয়েছিলেন এক সতীর্থকে। কিন্তু দায়িত্ব থেকে অব্যাহতি চাননি।

মালগোঙ্করের সঙ্গে আম্পায়ারিং করতেন পার্থমেশ আঙ্গানে। তিনি সতীর্থের মৃত্যু সম্পর্কে  বলেন, “মালগোঙ্কর আমাকে বলেছিলেন যে টসের আগে তিনি কিছুটা অ্যাসিডিটি অনুভব করছেন। আমি তাঁকে বিশ্রাম নিতেও বলি, কিন্তু উনি জোর দিয়ে বলেন যে তিনি আম্পায়ারিং পারবেন। প্রথম দশ ওভার ঠিকই ছিলেন, কিন্তু হঠাৎ ১১ ওভার রানিং যখন (১০.২) তখন তিনি পড়ে যান। পড়ে গিয়ে শুরু হয় শ্বাসকষ্ট।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এমসিএ ম্যাচ কো-অর্ডিনেটর দত্ত মিঠবাভকার জরুরি প্রতিক্রিয়ার দিয়ে জানান, “ইব্রাহিম স্যার, সালমান খান, বরুন সাও এবং প্রবীণ ভাইয়ের মতো খেলোয়ারদেরে সহায়তায়, আমরা প্রসাদ মালগোঙ্করকে মাঠ থেকে স্ট্রেচারে করে ন্যাশনাল সিসিতে নিয়ে যাই। সেখান থেকে ট্যাক্সিতে করে বোম্বে হাসপাতালে নিয়ে যাই। দুর্ভাগ্যবশত, আমরা পৌঁছানোর আগেই তিনি চলে যান।”

মালগোঙ্করকে বোম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা কর্মীরা নিশ্চিত করেন যে হাসপাতালে আনার পথেই প্রসাদ মালগোঙ্করের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ময়নাতদন্ত করেনি। মৃতের পরিবার তাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছ থে ডেথ সার্টিফিকেট সংগ্রহ করে।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…