শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে ভীষণ চিন্তিত মেহেলা-সঙ্গাকারারা

দিনে-দিনে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠছে শ্রীলঙ্কার পরিস্থিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে-দিনে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠছে শ্রীলঙ্কার পরিস্থিতি। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, সাধারণ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছে। দ্বীপরাষ্ট্রটির বিভিন্ন জায়গায় দাহ করা হচ্ছে দেশের সরকারের কুশপুতুল। যার জেরে গত শুক্রবার রাত থেকেই দেশজুড়ে জারি হয়েছে কার্ফু। খাদ্যে, জ্বালানি এবং বিদ্যুতের অভাবে রীতিমতো নাজেহাল শ্রীলঙ্কা। সমস্ত রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। 

সেই সঙ্গে জিনিস-পত্র, বিশেষ করে খাদ্য সামগ্রীর দাম অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। দেশের সুরকারের প্রতি ক্ষোভে ফেটে পড়ছে দ্বীপরাষ্ট্রটির জনগণ। দেশের চারিদিকে চলছে অবরোধ, বিক্ষোভ। তাই বাধ্য হয়ে সেনাবাহিনীকে নামাতে বাধ্য হয়েছে সরকার। এমন অবস্থাতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন দুই প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার কুমারা সঙ্গাকারা এবং মেহেলা জয়বর্ধনে। পাশাপাশি, নিজেদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও বেশ চিন্তিত তারা। যদিও বর্তমানে দু’জনেই আইপিএলে কোচিং করানোর জন্য ভারতে রয়েছেন।

অন্যদিকে, আর্থিক মন্দার কারণে শ্রীলঙ্কায় বন্ধ করে দেওয়া হল আইপিএলের সম্প্রচার। যার ফলে চামিকা, হাসারাঙ্গা, রাজাপাকসাদের মতো ক্রিকেটারদের আর এই জনপ্রিয় টি-২০ ক্রিকেট লিগে খেলতে দেখতে পারবেন না শ্রীলঙ্কাবাসী। তবে বর্তমানে দেশের যা অবস্থা তাতে তাদের খেলা দেখার মতো মানসিকতা নেই বললেই চলে। 

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…