Shooting World Cup 2022: দাপট দেখাল চুঁচুড়ার মেয়ে মেহুলি, জিতল সোনা

পদক তালিকায় চিনকে টপকে ভারতের স্থান দ্বিতীয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শুটিংয়ের আন্তর্জাতিক মঞ্চে দাপট দেখাল চুঁচুড়ার মেয়ে মেহুলি ঘোষ (Mehuli Ghosh )। জিতলেন সোনা। দশ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে তুষার মানের সঙ্গে জুটি বেঁধে সোনা জিতেছেন তিনি। এয়ার পিস্তল (Air Pistol) ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আরেক ভারতীয় জুটি পালক এবং শিবা নারওয়াল। এই নিয়ে বিশ্বকাপে দ্বিতীয় স্বর্ণপদক (Gold Medal) জিতলেন ভারতীয় শুটাররা। সাত সকালে এই খবরে খেলদুনিয়ায় খুশির হাওয়া। পদক তালিকায় ভারতের স্থান দ্বিতীয় (Second) । তালিকায় প্রথম স্থান সার্বিয়ার (Serbia) । দুটি স্বর্ণপদক নিয়ে তৃতীয়স্থান চিন।

টুর্নামেন্টের প্রথম থেকে স্বাভাবিক ছন্দে ছিলেন মেহুলি (Mehuli) জুটি। প্রতিপক্ষ ছিল হাঙ্গেরির এসজার মেসজারুস এবং ইস্তভ্যান পেন ( Eszter Meszaros and Istvan Pen)। মেহুলি জুটি প্রথম থেকেই ছিলেন দারুণ ফর্মে। লডা়ই স্বাভাবিকভাবেই জমে ওঠে। যদিও শেষ হাসি হেসেছেন ভারতীয় জুটি। তারা ১৭-১৩ পয়েন্টে এসজার মেসজারুস এবং ইস্তভ্যান পেনকে পরাজিত করেন।

তবে আন্তর্জাতিক শুটিংয়ে মেহুলির (Mehuli) এটাই প্রথম স্বর্ণপদক নয়। ২০১৯ সালে সাউথ এশিয়ান গেমসেও সোনা জিতেছিলেন তিনি। তবে তুষারকে নিয়ে স্বর্ণপদক এই প্রথম। এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছে ভারতীয় (India) জুটি পালক এবং শিবা নারওয়াল। তবে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে নবীন সাঙ্গোওয়ানের।

মেহুলির পদক জয়ের খবর আমাদের কাছে যেমন একটা প্রাপ্তি। বাড়তি প্রাপ্তি পদক তালিকায় চিনকে (China) টপকে ভারত দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

আরও পডু়ন মহিলা সাইক্লিস্টকে যৌন হেনস্তার অভিযোগে কোচকে বরখাস্ত করল SAI

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের